ব্র্যাডম্যান-গাভাস্কারের কীর্তি স্পর্শসহ ৫ রেকর্ড গড়লেন গিল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১২ ২৭ জুলাই ২০২৫
টেস্ট ক্রিকেটে একের পর এক নজির গড়ে যাচ্ছেন শুভমান গিল। রোববার (২৭ জুলাই) টেস্ট ক্রিকেটে নবম সেঞ্চুরি করার পাশাপাশি পাঁচটি রেকর্ড গড়েছেন তিনি। ইংল্যান্ডের মাঠে ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক টেস্ট সিরিজে ৭০০ এর বেশি রান করেছেন গিল। তার আগে সুনীল গাভাস্কার, যশস্বী জয়সওয়াল এই কীর্তি গড়েন। এছাড়া আরও বেশ কিছু নজির গড়েছেন ভারতীয় অধিনায়ক-
১. এদিন ম্যাঞ্চেস্টারে চলতি সিরিজের চতুর্থ শতরান করেছেন গিল। এর আগে এক টেস্ট সিরিজে ৭০০ রান করার মাইলফলক স্পর্শ করেন তিনি। গাভাস্কার ও যশস্বীর জয়সওয়ালের পর ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়েন গিল। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট সিরিজে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ়ের বিপক্ষে টেস্ট সিরিজে ৭৩২ রান করেন তিনি। ২০২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ৭১২ রান করেন জয়সওয়াল। এই সিরিজে ৭২২ রান করেছেন গিল। তিনি টপকে গেলেন ২০১৪ সালে এক টেস্ট সিরিজে বিরাট কোহলির করা ৬৯২ রানকে।
২. ভারতের প্রথম অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্ট সিরিজে ৭০০ এর বেশি রান করার নজির গড়লেন গিল। সব মিলিয়ে তিনি ভারতের দ্বিতীয় টেস্ট অধিনায়ক। গাভাস্কার অধিনায়ক হিসেবে ঘরের মাঠে ১৯৭৮-৭৯ মৌসুমে এক সিরিজে ৭০০ এর বেশি রান করেছিলেন। বিশ্বের অষ্টম টেস্ট অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজ়ে ৭০০ এর বেশি রান করলেন গিল। এর আগে এই কৃতিত্ব রয়েছে ডন ব্র্যাডম্যান (দু’বার), গারফিল্ড সোবার্স, গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাস্কার, ডেভিড গাওয়ার, গ্রাহাম গুচ ও গ্রেম স্মিথের।
৩. একই দিনে আরও একটি নজির গড়েছেন গিল। বিশ্বের তৃতীয় টেস্ট অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে চারটি শতরান করলেন তিনি। এর আগে এই নজির রয়েছে ব্র্যাডম্যান এবং সুনীল গাভাস্কারের। ব্র্যাডম্যান ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে চারটি শতরান করেছিলেন। গাভাস্কার ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় টেস্টের সিরিজে চারটি শতরান করেছিলেন।
৪. ৩৫ বছর পর ম্যাঞ্চেস্টারে ভারতীয় হিসেবে টেস্টে শতরান করলেন গিল। ১৯৯০ সালে এই মাঠে শেষ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে শতরান করেন শচীন টেন্ডুলকার।
৫. দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাঠে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান ছিল সোবার্সের। তিনি করেছিলেন ৭২২ রান। এদিন তার সেই নজির স্পর্শ করেন গিল। ম্যাঞ্চেস্টারে ১০৩ রানে ইনিংসের পর তারও চলতি সিরিজে ৭২২ রান হল। পরের টেস্টে আর ১ রান করলেই তিনি টপকে যাবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডারকে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















