ভক্তের দিকে তেড়ে গেলেন রানু মণ্ডল!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৮ ৪ নভেম্বর ২০১৯
এক সময় স্টেশনে কষ্টে দিন কাটিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানের বদৌলতে রাতারাতি সেলিব্রেটি বনে গেছেন রানু মণ্ডল। বলিউড, রিয়েলিটি শো থেকে পুজার থিম সং- সর্বত্র অবাধ বিচরণ তার।
স্বাভাবিকভাবেই রানুর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এমনই এক ভক্ত কথা বলতে চেয়েছিলেন তার সঙ্গে। আর তাতেই বাধল বিপত্তি। হাতে আলতো টোকা দিয়ে ডাকায় বেজায় চটে গেলেন শিল্পী। গোটা ঘটনাই ধরা পড়েছে ভিডিওতে। আর বাকি সব ভিডিওর মতো এটিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও এক অনুষ্ঠানে গিয়েছেন রানু মণ্ডল। তাকে ঘিরে ভিড়ও ভালো। সেসময়ই পেছন থেকে এসে তার হাতে আলতো করে টোকা দিয়ে ডাকেন এক নারী। হাতে স্মার্টফোন। খুব সম্ভবত শিল্পীর সঙ্গে সেলফি তুলবেন বলে এসেছিলেন তিনি। তবে তার উৎসাহে জল ঢেলে দিলেন রানু। ঘুরে দাঁড়িয়ে তেলে-বেগুনে জ্বলে উঠলেন তিনি। হাত দিয়ে ওই উৎসাহী নারীর গায়ে টোকা মেরে প্রশ্ন করলেন, হোয়াট ডু ইউ মিন?
পাশ থেকে রানুর এক সঙ্গী সায় দিলেন, এরকম করাটা একেবারেই অনুচিত। রানু প্রশ্ন করলেন, এগুলো কি? মানেটা কী? স্বাভাবিকভাবেই বেশ অপ্রস্তুত হয়ে পড়েন ওই নারী। কোনও মতে হেসে পরিস্থিতি সামাল দেন তিনি।
তবে রানুর এমন আচরণের ভিডিও দেখে বেজায় চটেছেন নেটিজেনরা। ফেসবুকে একাধিক পেজ থেকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে প্রায় সবাই নিন্দা করছে সোশ্যাল মিডিয়া সেনসেশনের। যে মিডিয়ার বদৌলতে তার উত্থান, সেই সোশ্যাল মিডিয়াতেই বয়ে গিয়েছে নিন্দার বন্যা। যদিও অনেকে এ ব্যাপারে তাকেই সমর্থন করেছেন। তাদের মতে, কারও অনুমতি ছাড়া এভাবে হাত দিয়ে ডাকা অনুচিত। তবে, সেক্ষেত্রেও রানু যে একটু বেশিই প্রতিক্রিয়া করেছেন, সেকথাও বলছেন তারা।
এর আগে রানুর এক সাক্ষাৎকারে স্টেশনের ভিক্ষুকদের নিয়ে তার মন্তব্যেও বিতর্কের ঝড় উঠে নেট দুনিয়ায়। সব মিলিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রানাঘাটের রানু মণ্ডল।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











