ভাঙার জন্য খালি করা হচ্ছে বিজিএমইএ ভবন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৪ ১৬ এপ্রিল ২০১৯
রাজধানীর হাতিরঝিলের একাংশে গড়ে ওঠা বিজিএমইএ ভবন ভেঙে ফেলার প্রাথমিক কাজ শুরু হয়েছে। রাজউকের পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমান জানিয়েছেন, ভাঙার আগে ভবনের মধ্যে থাকা জিনিসপত্র অপসারণ শুরু হয়েছে মঙ্গলবার সকালে।
পুরো ভবনটি কিভাবে ভাঙা হবে জানতে চাইলে তিনি বলেন, আগে ভবনটি খালি করা হবে। এরপর সিদ্ধান্ত হবে কোন প্রক্রিয়ায় বা কিভাবে সেটি ভাঙা হবে।
খন্দকার অলিউর রহমান বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। ভবন খালি হওয়ার পর আলোচনা করে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেব আমরা।
তিনি বলেন, এদিন সকালে হাতিরঝিলের কারওয়ান বাজার অংশে বিজিএমইএ ভবনে গিয়েছিলাম আমরা। এখনো যাদের অফিস রয়েছে তাদের সব কিছু নিয়ে সরে যেতে বলা হয়েছে। পাশাপাশি গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রমও শুরু হয়েছে।
সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশসহ বুলডোজার সহ প্রয়োজনীয় উপকরণ ভবনের কাছে নেয়া হয়েছে। ২০১১ সালের ৩ এপ্রিল জমির স্বত্ব না থাকা ও জলাধার আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় বিজিএমইএ ভাঙার রায় ঘোষণা করেন হাইকোর্ট।
বিজিএমইএ ভবনকে হাতিরঝিল প্রকল্পে 'ক্যান্সারের মতো' বলে হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়। রায়ে নিজ খরচে ভবনটি ভাঙতে প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেয়া হয়। পরে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগের কাছে আবেদন করে বিজিএমইএ।
কিন্তু ২০১৭ সালে এ ১৬তলা ভবন ভেঙে ফেলার আদেশ বহাল রাখে আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের দেয়া রায় পুনর্বিবেচনার জন্য বিজিএমইএর করা আবেদন খারিজ করে দেন তখনকার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। এরপরে নানা আইনি প্রক্রিয়ার পর ওই ভবন থেকে সরে যেতে কয়েক দফা সময় পায় পোশাক রফতানি ও উৎপাদনকারী প্রতিষ্ঠান ।
শেষ পর্যন্ত আর সময় চাইবে না মর্মে মুচলেকা দিলে আদালত গেল বছর ভবন থেকে সরে যেতে এক বছর অর্থাৎ ১২ এপ্রিল পর্যন্ত সময় দেয় বিজিএমইএকে। কর্মকর্তারা বলছেন, ভবনটি দুটি বেজমেন্টসহ মোট ১৬তলা। তবে নিজেদের জন্য কয়েকটি ফ্লোর রেখে বাকিগুলো ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়া হয়।
বিজিএমইএ ভবন এখন উত্তরায়
পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্মাণাধীন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনটি জানিয়েছে, উত্তরায় ১৩তলা ভবন নির্মাণ চলছে এবং প্রায় ছয়তলা পর্যন্ত নির্মাণ শেষ হয়েছে। পুরো ভবনের কাজ শেষ হতে আরও দু বছর সময় লাগবে।
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি








