ভারতকে উড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৩৯ ২১ ডিসেম্বর ২০২৫
বেশি দিন আগের কথা নয়। গত সেপ্টেম্বরে দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল ভারত।
সেবার গ্রুপ পর্ব, সুপার ফোর ও ফাইনাল মিলিয়ে টানা তিন ম্যাচে সূর্যকুমার যাদবদের কাছে হেরেছিলেন সালমান আগারা। এবার যেন সেই হারের প্রতিশোধই নিল পাকিস্তান যুবারা।
রবিবার সেই দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত একপ্রকার উড়িয়ে শিরোপা জিতল পাকিস্তান। পাকিস্তান যুবারা জিতেছে ১৯১ রানের বিশাল ব্যবধানে।
১৩ বছর পর যুবাদের এশিয়া কাপ জিতল পাকিস্তান। এর আগে টুর্নামেন্টে তারা সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১২ সালে।
২০২৩ ও ২০২৪—অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শিরোপা জেতে বাংলাদেশ। এবার সেমিফাইনালে আজিজুল হাকিম তামিম-জাওয়াদ আবরারদের হারিয়ে ৮ বছর পর ফাইনালে উঠে পাকিস্তান।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়ে পাকিস্তান। ওপেনার সমীর মিনহাসের ঝড়ো সেঞ্চুরিয়ে তারা ৮ উইকেটে করে ৩৪৭ রান।
মিনহাস ১১৩ বলে ১৭ চার ও ৯ ছয়ে করেন ১৭২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান আসে আহমেদ হুসাইনের ব্যাট থেকে। ভারতের হয়ে ৩ উইকেট নেন দীপেশ দেবেন্দ্রন। সমান ২ উইকেট নিয়েছেন হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল।
মিনহাস বিধ্বংসী ইনিংস খেলে ভেঙেছেন বাংলাদেশের আশিকুর রহমান শিবলীর একটি রেকর্ডও। ২০২৩ সালে যুবাদের এশিয়া কাপে ব্যাট হাতে শিবলী পাঁচ ম্যাচে ২ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৩৭৮ রান করেছিলেন তিনি। টুর্নামেন্টসেরাও হন এই ব্যাটার।

ভারতকে হারিয়ে অ-১৯ এশিয়া কাপ জিতল পাকিস্তান।
দুই বছর ধরে নিজের রেকর্ডটি ধরে রেখেছিলেন শিবলী। তবে মিনহাস এবার সেটি ভেঙে দিয়েছেন। পাকিস্তানের এই ব্যাটার পাঁচ ম্যাচে ২ সেঞ্চুরি ও ১ ফিফটিতে করেছেন ৪৭১ রান। যা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের কোনো এক সংস্করণে সর্বোচ্চ রান। এই রেকর্ড আগে ছিল শিবলীর।
মিনহাস জিতেছেন ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কারও। তবে তার স্মরণীয় ম্যাচটিতে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন বোলাররাও।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানিদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ভারত গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। খেলতে পেরেছে মাত্র ২৬.২ ওভার।
১৪ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী (২৬) উড়ন্ত সূচনা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি তার সতীর্থরা। ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে বসা ভারত আর উঠে দাঁড়াতে পারেনি।
বোলিংয়ের পাশাপাশি দেবেন্দ্রন করেছেন দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন আলি রেজা। সমান দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সায়েম, আব্দুল সুবহান ও হুজাইফা আহসান।
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপে বাংলাদেশের সাতে সাত
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলেই আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আসছে সাবস্ক্রিপশন সুবিধা
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- কাঁচাবাজারে কখন যাবেন?
- ভোটের সবকিছু জেনে গেলেন মার্কিন রাষ্ট্রদূত: ইসি সচিব
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- এই নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
















