ভারতীয় গণমাধ্যমকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী সিনহা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৫:৫৪ ১০ মে ২০২৫
ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ও সামরিক সংঘর্ষ বাড়ার প্রেক্ষাপটে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কিছুদিন ধরেই ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে চালানো ভারতের হামলা নিয়ে বলিউডের তারকারা নিজ দেশের সেনা সদস্য এবং সরকারকে বাহবা দিচ্ছেন। কিন্তু এবার স্রোতের বিপরীতে হাঁটলেন এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন তিনি।
শুক্রবার (৯ মে) ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে ভারতীয় মূলধারার সংবাদ চ্যানেলগুলোর খবর পরিবেশনের পদ্ধতিকে সরাসরি ‘সার্কাস’ বলে বিদ্রুপ করেছেন সোনাক্ষী। ভারতীয় নিউজ চ্যানেলগুলো একটা রসিকতায় পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই চিৎকার, চেঁচামেচি, ওভারড্রামাটিক ভিজ্যুয়াল আর সাউন্ড ইফেক্ট দিয়ে আপনারা কী করছেন? শুধু আপনাদের কাজটা করুন, ঘটনা যেভাবে ঘটেছে সেভাবেই রিপোর্ট করুন।
দাবাং খ্যাত এই অভিনেত্রী আরও লেখেন, যুদ্ধকে সেনসেশনাল করে তুলে ধরবেন না, আর মানুষকে আতঙ্কিত করবেন না। যাঁরা এমনিতেই উদ্বিগ্ন। দয়া করে সত্যিকারের কোনো নির্ভরযোগ্য সূত্র খুঁজে নিন আর সেটাই অনুসরণ করুন। সংবাদের নামে এই আবর্জনা দেখা বন্ধ করুন।
অভিযোগ উঠেছে, ইন্টারনেট থেকে নেওয়া কিছু ভুয়া ভিডিও এবং ছবি নিয়ে ভারতের শীর্ষ সংবাদমাধ্যমগুলো সেটাকে পাকিস্তানে হামলার দৃশ্য বলে চালিয়ে দিচ্ছে। এর ফলে বিপাকেও পড়েছে সেই মেইনস্ট্রিম মিডিয়াগুলো। শুধু তাই নয় সংবাদের তথ্য ও ভাষায় অতিরঞ্জিত শব্দ প্রয়োগ করে তথ্য বিভ্রাটের মতোও অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে ক্ষোভে ফেটে পড়েন সোনাক্ষী সিনহা।
উল্লেখ্য, শুক্রবার সকালে ভারতের সংবাদমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে দেশের সামরিক অভিযান তথা সেনাদের গতিবিধির সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশিকা জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সোনাক্ষীর এই পোস্ট ঘিরে ভারতীয় গণমাধ্যমের দাবি, এই ধরনের খবর সম্প্রচারের ফলে দেশের সেনারা বিপদে পড়তে পারে তারই ইঙ্গিত দিয়ে এই পোস্ট করেছেন অভিনেত্রী।
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
















