ভারতের সস্তা চালের দিকে ঝুঁকছেন ক্রেতারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০৩ ২ জুলাই ২০২২
চলতি সপ্তাহে বিশ্ববাজারে ভারতের চালের চাহিদা বেড়েছে। দেশটির মুদ্রা রুপি দুর্বল হওয়ায় থাইল্যান্ড ও ভিয়েতনামের চেয়ে ভারতীয় চালের দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান চালের দামে লাগাম টানতে সম্প্রতি আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫% নির্ধারণ করেছে বাংলাদেশ। পরিপ্রেক্ষিতে বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, এবার প্রতিবেশী ভারত থেকে বিপুল পরিমাণ চাল আসবে।
বিশ্বের তৃতীয় শীর্ষ চাল উৎপাদক দেশ বাংলাদেশ। ঝড় ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ঘাটতি পূরণে দেশটিকে প্রায়ই খাদ্যপণ্যটি আমদানি করতে হয়।
বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত। বর্তমানে দেশটিতে প্রতি টন খাদ্যশস্যটি বিক্রি হচ্ছে ৩৫৫ থেকে ৩৬০ ডলারে।
অন্ধ্রপ্রদেশের কাকিনাদাভিত্তিক এক রপ্তানিকারক বলেন, সস্তা পাওয়ায় ক্রেতারা ভারতীয় চালের প্রতি ঝুঁকছেন। সবমিলিয়ে প্রায় ২৫ শতাংশ চাহিদা বৃদ্ধি পেয়েছে। শুধু ভাঙা সাদা চালের চাহিদা শতভাগ বেড়েছে।
থাইল্যান্ডের ভাঙা চালের মূল্য ৫ শতাংশ কমেছে। চলতি সপ্তাহে দেশটিতে প্রতি টন খাদ্যপণ্যটির দর ৪১২ থেকে ৪১৫ ডলারে দাঁড়িয়েছে। গত সপ্তাহে যা ছিল ৪২০ থেকে ৪২৫ ডলার।
ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী বলেন, থাইল্যান্ডে চালের চাহিদা আসছে। তবে বড় আকারে নয়। বাজার স্থিতিশীল রয়েছে। বর্তমানে থাই চালের চেয়ে ভারতীয় খাদ্যপণ্যটির দর কম আছে।
ভিয়েতনামের ভাঙা চালের মূল্য ৫ শতাংশ হ্রাস পেয়েছে। চলতি সপ্তাহে দেশটিতে প্রতি টন খাদ্যপণ্যটির দাম ৪১৫ থেকে ৪২০ ডলারে পৌঁছেছে। গত সপ্তাহে যা ছিল ৪১৮ থেকে ৪২৩ ডলার।
হো চি মিন সিটিভিত্তিক এক ব্যবসায়ী বলেন, চলমান মৌসুমে ভিয়েতনামে চালের ব্যাপক উৎপাদন হয়েছে। ফলে দেশের অভ্যন্তরে সরবরাহ বেড়েছে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










