ভারত সফর বাতিল করলেন শাকিরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪০ ২২ মার্চ ২০২৬
দীর্ঘ ১৯ বছর পর ভারতের মাটিতে সুরের জাদু ছড়ানোর কথা ছিল লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরার। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাঝুঁকির কারণে সফরটি বাতিল করতে বাধ্য হয়েছেন এই বিশ্বখ্যাত গায়িকা।
পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতা ও সংঘাতময় পরিস্থিতির জেরে ভক্ত এবং শিল্পীর নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০০৭ সালে শেষবার ভারতে পারফর্ম করেছিলেন শাকিরা। দীর্ঘ বিরতির পর তার এই ‘ইন্ডিয়া ট্যুর’ ঘিরে ভারতীয় অনুরাগীদের মধ্যে উন্মাদনা ছিল আকাশচুম্বী।

সূচি অনুযায়ী, আগামী ১০ ও ১৫ এপ্রিল ভারতে দুটি শো করার কথা ছিল তার। ভক্তদের ব্যাপক চাহিদার কারণে পরে ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স মাঠে আরও একটি শো যুক্ত করা হয়।
মুম্বাইয়ে দুই দিন এবং দিল্লিতে এক দিন পারফর্ম করার কথা ছিল শাকিরার। কনসার্টগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ৬ হাজার টাকা এবং ভিআইপি টিকিটের দাম লাখ টাকা ছাড়িয়েছিল।
প্রিয় গায়িকাকে সরাসরি দেখার আশায় ইতিমধ্যে হাজার হাজার অনুরাগী টিকিট সংগ্রহ করেছিলেন। এমনকি ভিনরাজ্য ও বিদেশ থেকে আসা ভক্তরা বিমান ও হোটেল বুকিংও সম্পন্ন করেছিলেন।
তবে সফর বাতিলের এই ঘোষণায় মুহূর্তেই সেই উচ্ছ্বাস বিষাদে রূপ নিয়েছে।

অনুষ্ঠানের আয়োজকেরা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত। বর্তমানে পশ্চিম এশিয়ায় যে সংঘাত চলছে, তার কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমাদের কাছে শিল্পী ও অনুরাগীদের নিরাপত্তা সবার উপরে।’
বিবৃতিতে আরও বলা হয়, ইতিমধ্যে যারা টিকিট কিনেছেন, তারা আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে টাকা ফেরত পেয়ে যাবেন। তবে কনসার্টের নতুন কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
সম্প্রতি অনন্ত আম্বানির প্রাক্-বিবাহ অনুষ্ঠানে শাকিরা পারফর্ম করলেও সেটি ভারতের বাইরে অনুষ্ঠিত হওয়ায় সাধারণ দর্শকদের দীর্ঘ প্রতীক্ষা এবারও অপূর্ণই থেকে গেল।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
















