ভিডিও নিয়ে হাজির হবেন মাহির স্বামীও
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:০২ ১৯ ফেব্রুয়ারি ২০২৪
গেল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে হঠাৎই এক ভিডিও নিয়ে হাজির হন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেই ভিডিওতে নিজের সংসার ভাঙার খবর জানান তিনি। পাশাপাশি এটাও জানান, স্বামী রাকিবের সঙ্গে বর্তমানে এক ছাদের নিচে থাকছেন না।
মাহি বলেন, ‘আমি ও রাকিব দু’জনেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই আনুষ্ঠানিক বিচ্ছেদে যাব আমরা। আমাদের সন্তানের জন্য আপনারা দোয়া করবেন।’ যদিও বিচ্ছেদের কারণ স্পষ্ট করেননি এই অভিনেত্রী। শুধু বলেছেন, ‘জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে আমাদের একসঙ্গে থাকা সম্ভব নয়। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে আমরা আলাদা থাকছি।’
এদিকে মাহির এই ভিডিওবার্তার পরেও নীরব ছিলেন স্বামী রাকিব সরকার। অভিনেত্রী যেদিন ফেসবুকে এসে নিজের সংসার ভাঙার খবর জানান, সেদিনও গাজীপুরে এক কনসার্টে অংশ নিয়েছেন তার স্বামী। কিন্তু বিচ্ছেদের খবরে ছিলেন পুরোপুরি নিশ্চুপ।
অবশেষে রোববার (১৮ ফেব্রুয়ারি) একটি গণমাধ্যমে মুখ খুলেছেন রাকিব। যদিও বিচ্ছেদ বা সংসার ভাঙার কারণ স্পষ্ট করেননি তিনি। বলেছেন, মাহির মতো একটি ভিডিও নিয়েই হাজির হবেন তিনি। সেখানেই বলবেন বিচ্ছেদ সম্পর্কে তার যত কথা।
রাকিব বলেন, ‘আমি আসলে এসব নিয়ে কথা বলতে চাই না। একটু সময় নিতে চাই। তবে একটা ভিডিও করে সবকিছু বলব। এখনও পর্যন্ত বিচ্ছেদ নিয়ে কোথাও কোনো মন্তব্যও করিনি। পুরো বিষয়টিই পর্যবেক্ষণ করছি। মাহির ভিডিও আপনারা দেখেছেন, সবই শুনেছেন। নতুন করে কিছু বলতে চাইছি না। সময় নেই। তারপর একটা ভিডিওতে সব বলব।’
রাকিবের কথায় স্পষ্ট, মাহির মতো তিনিও হয়তো কোনো ভিডিওতেই বিচ্ছেদ নিয়ে নিজের অবস্থান পরিস্কার করবেন। তবে সেটা কবে, তা এখনও বললেন না এই অভিনেত্রীর স্বামী।
উল্লেখ্য, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর পরই তাদের সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান। যার নাম রাখা হয় ফারিশ। ঢালিউডের সুখী দম্পতি হিসেবে পরিচিত এই জুটি গত শুক্রবার হঠাৎই তাদের সংসার ভাঙনের খবর জানালেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











