ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:২৬ ৬ আগস্ট ২০২৬
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তির মেয়াদ বাকি এক বছর। তবে সেই সময় শেষে যাতে তিনি ফ্রি এজেন্ট হিসেবে দলবদল করে না ফেলেন সেটি নিশ্চিতে লস ব্লাঙ্কোসরা তোড়জোড় চালাচ্ছে। ব্রাজিল তারকার চায় ক্লাবে নিজের সুযোগ-সুবিধা বাড়িয়ে নিতে, আবার তার সামনে আর্সেনালের বড় প্রস্তাব। দলবদল নিয়ে উভয়পক্ষের নাটকীয়তায় ইতি টানতে ভিনিসিয়ুসকে দ্রুততম সময়ে সিদ্ধান্ত জানাতে বলেছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
গতকাল (বুধবার) মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের নতুন চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রতিনিধিদের সঙ্গে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হোসে অ্যাঞ্জেল সানচেজ ও জুনি কালাফাত। তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও, সেটি ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর লক্ষ্যে দুই পক্ষ আলোচনা চালায়। সেখানে ইতিবাচক কথা হয় বলে দাবি স্প্যানিশ সংবাদমাধ্যমের।
যদিও ভালদেবেবাসে অনুষ্ঠিত বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। স্প্যানিশ গণমাধ্যম ‘কাদেনা সার’ জানিয়েছে, রিয়াল মাদ্রিদ তাদের প্রাথমিক প্রস্তাব উন্নীত করে মৌসুমপ্রতি ২ কোটি ৪০ লাখ ইউরো (নিট) বেতনের প্রস্তাব দিয়েছে, যা ২০৩১ সাল পর্যন্ত কার্যকর থাকবে। তবে এই প্রস্তাব ভিনিসিয়ুসের প্রাথমিক দাবি (মৌসুমপ্রতি ৩ কোটি ইউরো নেট বেতন) থেকে এখনও কিছুটা কম।
আরেক সংবাদমাধ্যম ‘এএস’ বলছে, ২৫ বছর বয়সী এই উইঙ্গার নতুন চুক্তিতে পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন বোনাস বা ভ্যারিয়েবল অন্তর্ভুক্ত করার শর্তে নিজের প্রাথমিক দাবি কিছুটা কমাতে রাজি হয়েছেন। রিয়াল মাদ্রিদও এমন কাঠামো মেনে নিতে প্রস্তুত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া নতুন চুক্তিতে সম্ভাব্য নবায়ন বোনাস এবং ইমেজ রাইটসও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে ক্লাব ও ভিনিসিয়ুস ইমেজ রাইটস থেকে প্রাপ্ত আয়ের ৫০ শতাংশ করে ভাগ পান। তবে ব্রাজিলিয়ান তারকা সেই অনুপাত নিজের পক্ষে বাড়াতে চান বলে জানা গেছে। কয়েকদিন আগের তুলনায় দুই পক্ষের অবস্থান এখন অনেকটাই নমনীয় হয়েছে এবং সমঝোতার বিষয়ে আশাবাদও বেড়েছে বলে স্প্যানিশ গণমাধ্যমের খবর।
ফ্লোরেন্তিনো পেরেজের ক্লাব রিয়াল অবশ্য দ্রুততম সিদ্ধান্ত চায়। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভিনিসিয়ুসের হাতেই। পুরো পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনালও। এদিকে, দলবদল নিয়ে জোর আলোচনার মাঝে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের আগের সব পোস্ট মুছে দিয়েছে ভিনিসিয়ুস।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















