ঢাকা, ১৭ অক্টোবর শনিবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
৪০৬

‘ভয়ংকর আয়নাঘর’ সিনেমা নির্মাণ করবেন খোকন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৬ ১৩ আগস্ট ২০২৪  

বাণিজ্যিক সিনেমার সফল নির্মাতা বদিউল আলম খোকন। নতুন সিনেমার ঘোষণা দিলেন। খোকনের নতুন সিনেমার নাম ‘ভয়ংকর আয়নাঘর’। তবে কারা এই সিনেমায় অভিনয় করবেন তা চূড়ান্ত করেননি। নতুন শিল্পীদের নিয়ে সিনেমাটি বানাতে চান খোকন।

 

এ ব্যাপারে পরিচালক বদিউল আলম খোকন বলেন, “আল জাজিরার তথ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ থেকেই প্রথম জানা যায় আয়নাঘরের কথা। সরকার পদত্যাগ করার পর আয়নাঘরের মানবিক অত্যাচারের কথা জানতে পারেন মানুষ। কী ভয়ংকর নিষ্ঠুরতম ঘটনা। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সেজন্যই সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই।”

 

তিনি আরও বলেন, “আসছে ১ নভেম্বর থেকে ‘ভয়ংকর আয়নাঘর’ সিনেমার শুটিং শুরু করব। মা-মণি ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় এটি নির্মাণ করা হবে।”