মধু আহরণে ভাঙছে সব রেকর্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১৯ ২৯ জানুয়ারি ২০২৪
স্বাদে ও মানে অনন্য হওয়ায় বেশ কদর আছে সরিষা ফুলের মধুর। এবার সিরাজগঞ্জে এই মধু আহরণে অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছেন মৌয়ালরা। সরিষার বাম্পার ফলন আর অনুকূল আবহাওয়াই মূল কারণ বলে জানিয়েছেন তারা।
যেন হলুদের চাদরে ঢেকে আছে ফসলের মাঠ। সিরাজগঞ্জের চলনবিল এলাকায় চাষ হওয়া সরিষা খেতের দৃশ্য এখন এমনই। বাম্পার ফলনে সুবিধা হয়েছে মৌয়ালদের। খেতের মাঝে বিশেষ পদ্ধতির তৈরি বাক্স বসিয়ে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন তারা।
এক মৌয়াল বলেন, এই অঞ্চলে প্রচুর সরিষার আবাদ হয়। এখান থেকে ব্যাপক পরিমাণে মধু সংগ্রহ করা হয়। যার গুণগত মান অনেক ভালো। বিভিন্ন কোম্পানিতে দারুণ চাহিদা রয়েছে। আরেক মৌয়াল জানান, এক মণ মধু ৮ থেকে সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। গত বছরের চেয়ে এবার চাহিদা ভালো।
মৌয়ালরা জানান, একেকটি বাক্সে রয়েছে ৭ থেকে ৮টি চাক। যেখানে ফুল থেকে মধু আহরণের পর তা জমিয়ে রাখে মৌমাছির দল। পরে তা প্রক্রিয়াকরণের মাধ্যমে পাঠানো হয় ক্রেতা-ভোক্তার দোরগোড়ায়।
এক মৌয়াল বলেন, এ বছর মধুর পরিমাণ ভালো, দরও বেশি। এটা বিক্রি করে আমরা লাভবান হচ্ছি। অন্যবারের চেয়ে এবার লাভ বেশি হচ্ছে। আরেক মৌয়াল বলেন, খেতের পর খেতে সরিষা চাষ করা হয়েছে। পাশেই মৌমাছির খামার রয়েছে। এতে পরাগায়ন ঘটছে। ফলে সরিষার ফলনও বাম্পার হবে বলে আশা করা হচ্ছে। দুইভাবেই লাভবান হচ্ছি আমরা।
সরিষা খেতে মধু আহরণে কেবল মৌয়ালরাই লাভবান হন তা নয়, এর মাধ্যমে বৃদ্ধি পায় সরিষার উৎপাদন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাবুল কুমার সূত্রধর এই দাবি করেন।
তিনি বলেন, ফুলের পরাগায়নের মাধ্যমে ১০ থেকে ১৫ শতাংশ সরিষার ফলন বেশি হয়। পাশাপাশি মধু আহরণ করে মৌয়ালরা। এতে উভয়ভাবেই লাভবান হন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এ বছর সিরাজগঞ্জ থেকে পাওয়া যাবে অন্তত ৩৫০ টন মধু।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু








