মনোনয়ন বৈধ-অবৈধ, যে কেউ আপিল করতে পারবেন: ইসি সচিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৪৮ ৫ জানুয়ারি ২০২৬
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী বা বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপত্তি থাকলে যে কেউ আপিল করতে পারবেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “ইসিতে আপিল শুনানিতে দালিলিক প্রমাণ যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের ইসিতে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শন শেষে আখতার আহমেদ সাংবাদিকদের এই কথা বলেন।
ইসি সচিব জানান, নির্বাচনে মোট ২ হাজার ৫৬৮ মনোনয়নপত্র দাখিল হয়েছিল। এর মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে ইসি।
বিভিন্ন ত্রুটির কারণে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান আখতার আহমেদ। তিনি বলেন “বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় তার তিনটি মনোনয়নপত্র যাচাই বাছাই ছাড়াই কার্যক্রম শেষ করা হয়।”
আপিল প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিরা আজ (সোমবার) থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।”
“বাতিল হওয়া প্রার্থীরা যেমন আপিল করতে পারবেন, তেমনি কারও মনোনয়নপত্র বৈধ হলে তার বিরুদ্ধেও সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবেন।”
সংক্ষুব্ধ ব্যক্তিরা যেকোনো বিষয়ে আপিল করতে পারেন বলে উল্লেখ করেন ইসি সচিব। তিনি বলেন, “সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ আপিল করলে কমিশন তা পর্যালোচনা করবে।”
কীভাবে পর্যালোচনা করবে? এর ব্যাখ্যায় তিনি বলেন, “আমরা এখন কাগজ জমা নেব, পরে সেগুলো পরীক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হবে। এক্ষেত্রে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হবে।”
হলফনামা ও স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত জটিলতা ও হয়রানির অভিযোগের সাংবাদিকেরা জানতে চাইলে ইসি সচিব বলেন, “রিটার্নিং অফিসাররা যাচাই-বাছাই সম্পন্ন করেছেন।”
“এরপরও যদি কোনো অসঙ্গতি থাকে বা কেউ সংক্ষুব্ধ হন, তবে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আপিল করলে, শুনানিতে তা পর্যালোচনা করা হবে।”
প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব নিয়ে কমিশনের সিদ্ধান্তের বিষয়ে আখতার আহমেদ বলেন, “গণমাধ্যমে কোনো খবর এলেই শুধু হবে না, এ বিষয়ে কেউ সুনির্দিষ্টভাবে আপিল করলে কমিশন তা খতিয়ে দেখবে।”
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা


