ঢাকা, ২৭ অক্টোবর মঙ্গলবার, ২০২৬ || ১২ কার্তিক ১৪৩৩
good-food
১১৩৯

মহানন্দায় ধরা পড়লো এক মণ ওজনের বাঘাইড়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪১ ১৬ আগস্ট ২০১৯  

মহানন্দায় ধরা পড়লো এক মণ ওজনের বাঘাইড় মাছ। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় বিশাল এ মাছটি ধরা পড়ে। 
শুক্রবার বিকেলে তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকার মহানন্দা নদীতে একদল পাথর শ্রমিকের জালে মাছটি আটকা পড়ে।

মহানন্দা নদীর পানি কিছুটা হ্রাস পেলে ওই এলাকার রেজাউল, নাদির, বিপ্লব, দেলু, হাসিবুল নামে কয়েকজন পাথর শ্রমিক বড় জাল দিয়ে সীমান্ত সংলগ্ন নদীতে মাছ ধরতে যান। তাদের জালে এক মণ ওজনের বাঘাইড় মাছটি আটকা পড়ে।

মাছটি শিকার করে এলাকায় নিয়ে গেলে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ে। মাছটি দেখতে বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষ ভিড় জমায়। অনেকেই কিনতে চাইলেও বিক্রি না করে মাছটি তারা বাড়িতে নিয়ে যায়।

জেলেরা বলেন, আজ কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে গেলে হঠাৎ আমাদের জালে এক মণ ওজনের বাঘাইড় মাছটি আটকা পড়ে। মাছটি নদী থেকে বাসায় নিয়ে এসে সমান ভাগে ভাগ করে নিয়েছি।

মহানন্দা নদী ভারত থেকে প্রবাহিত হওয়ায় মাছটি ভারত থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর আগে বোয়াল মাছ ধরা পড়লেও এই প্রথম এতো বড় বাঘাইড় মাছ ধরা পড়লো।
 

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর