মাছ-মাংসের চেয়ে সবজির দাম বেশি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২৬ ৯ অক্টোবর ২০২০
কয়েকদিনের ব্যবধানে ঢাকার বাজারে বেশ বেড়েছে সবজির দাম। মাছ-মাংসের দামও ছাড়িয়ে গেছে কোনোটি। শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
কারওয়ান ও হাতিরপুল বাজারে ৫০ টাকা কেজির নিচে কোনো সবজি নেই! করলা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। ঢেঁড়শ, লাউ, কাঁকরোল, বরবটি ও কচুর মুখি ৭০ টাকা কেজি দরে বিকোচ্ছে। প্রতিকেজি বেগুন ও চিচিঙ্গার দাম ৯০ টাকা, পটল ও মুলা ৭০ টাকা এবং কাঁচা পেঁপে ৫০ টাকা।
বিভিন্ন শাকের দামও চড়া। প্রতি আঁটি লাউ শাক বিক্রি হচ্ছে ৫০ টাকা, পুঁই শাক ৩০ টাকা, কচুর শাক ১৫ টাকা, লাল শাক ১৫ টাকা, শাপলা ১০ টাকা এবং কলমি শাক ১৫ টাকা। এককেজি টমেটো ১১০ টাকা এবং শসা ৮০ থেকে ১০০ টাকা দরে কিনছেন ক্রেতারা। আর কাঁচামরিচের কেজি ২৮০ টাকা।
সবজির দাম বৃদ্ধির কারণ প্রসঙ্গে বিক্রেতা আব্দুল আলিম বলেন, ৩/৪ দিন আগে পাইকারি বাজারে দাম কম ছিল। এখন একটু বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। বন্যা ও বর্ষায় উৎপাদনও ব্যহত হচ্ছে।
তবে মোটামুটি স্থিতিশীল রয়েছে মাছ, মুরগি ও ডিমের দাম। প্রতি ডজন হাঁসের ডিম ১৮০ টাকা, লেয়ার মুরগির ডিম ১১৫ টাকা, দেশি মুরগির ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৬০০ টাকা এবং খাসির মাংস ৯০০ টাকা কেজি দরে বিকোচ্ছে। আর পেঁয়াজ আগের মতোই ৯০ থেকে ১০০ টাকা কেজি।
এছাড়া ব্রয়লার মুরগির দাম প্রতিকেজি ১৩৫ টাকা, দেশি মুরগি ৪৫০ টাকা, ফার্মের কক বা সোনালি মুরগি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর মাঝারি সাইজের প্রতিকেজি রুই-কাতলা ২২০ থেকে ২৫০ টাকা, আইড় ৬০০ টাকা, কাচকি ৫০০ টাকা, শিং ৬৫০ টাকা এবং ইলিশ ৭৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।
সকালে হাতিরপুলে বাজার করতে আসেন এলাকার প্রবীণ বাসিন্দা আব্দুর রউফ। মাছ ও মাংসের দাম বেশি ভেবে সেগুলো আগে কেনেন তিনি। আর শেষে সবজি কিনতে গিয়ে টান পড়ে তার পকেটে।
তিনি বলেন, সবজির দাম এত বেড়েছে তা ভাবিনি। মাছ-মুরগির দাম একটু বেশি ভেবে এগুলো আগে কিনি। পরে সবজি নেব ভেবেছি। কিন্তু দেখি মাংসের তুলনায় সবজির দাম বেশি। এককেজি মুরগি ১৩৫ টাকা, মাছ ১৫০ টাকায় কিনেছি। সেখানে শিমের কেজি কিনতে হলো ১৬০ টাকায়। আর যে কিছু কিনব, টাকায় কুলোতে পারছি না।
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- National Development Program Organizes Dissemination Workshop
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’







