মালিক-সম্পাদক-সাংবাদিক নেতারা কতোটা গুরুত্ব দিচ্ছেন!
শরিফুল হাসান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৩ ৪ মার্চ ২০২১
বাংলাদেশের সাংবাদিকরা তাদের পেশা নিয়ে বিষণ্ণতায় ভুগছেন। সময়মতো বেতন না পাওয়া, পদোন্নতি না হওয়া, অতিরিক্ত কাজের চাপসহ নানা সংকটে তারা বিষন্ন। বেশির ভাগ সাংবাদিক সাংবাদিকতা পেশা ছেড়ে দিতে চাইছেন ।
লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এক শিক্ষকের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। আমি জানি না আমাদের মালিক-সম্পাদক বা সাংবাদিক নেতারা খবরটাকে কতোটা গুরুত্ব দিচ্ছেন!
অ্যান ইনভেস্টিগেশন ইনটু রিস্ক টু মেন্টাল হেলথ অব বাংলাদেশি জার্নালিস্টস’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদনের নেতৃত্ব দেন সেখানকার শিক্ষক আমিনুল ইসলাম। গবেষক দলে আরও যুক্ত ছিলেন একই বিভাগের শিক্ষক ড. সরকার বারবাক কারমাল ও সাবেক শিক্ষার্থী আপন দাস।
প্রতিবেদনে বলা হয় দেশের প্রায় ৪২ দশমিক ০৯ শতাংশ সাংবাদিক তাদের পেশা নিয়ে বিষণ্ণতায় আছেন। আর সাংবাদিকতা ছেড়ে অন্য পেশায় যেতে চান ৭১ দশমিক ০৭ শতাংশ সাংবাদিক। গবেষণাটি চালানো হয়েছে দেশের সংবাদপত্র, স্যাটেলাইট টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালগুলোতে কর্মরত ১৯১ জন সাংবাদিকের ওপর।
গবেষণায় আরো বলা হয়, সাংবাদিকদের এমন অপ্রত্যাশিত চাকরিবিমুখতার প্রধান কারণ এই পেশায় চাকরির অনিশ্চয়তা। প্রায় ৮৫ শতাংশ সাংবাদিকই চাকরির অনিশ্চয়তায় ভুগছেন। এ ছাড়াও এমন হতাশার পেছনে অন্যান্য কারণের মধ্যে রয়েছে সময়মতো প্রমোশন না পাওয়া, কম বেতন পাওয়া কিংবা অতিরিক্ত কাজের চাপ।
তবে বিষণ্ণতায় বেশি ভুগছেন রিপোর্টাররা। সে তুলনায় কম বিষণ্ণতায় আছেন সাব-এডিটর বা কপি এডিটররা। এ হার রিপোর্টার ৪৪ দশমিক ৩২, কপি এডিটর ৩৪ এবং নিউজ এডিটর ২৮ দশমিক ৫৭ শতাংশ।
গবেষক দলের প্রধান আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সাংবাদিকদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে এ নিয়ে দেশে সচেতনতার মাত্রা খুবই কম। সাংবাদিকতা পেশা ও সাংবাদিকদের জীবনমান উন্নয়ন প্রশ্নে কর্মক্ষেত্রে তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি অবশ্যই গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
আমি জানি না আমাদের মালিক-সম্পাদক, সাংবাদিক নেতা, প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটির নেতারা এই খবরকে কতোটা গুরুত্ব দেবেন। সংকটগুলো দূর করুন। আমি বহুবার বলেছি শুধু রাষ্ট্র বা ডিজিটাল নিরাপত্তা আইন নয়, আমাদের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোও সাংবাদিকতায় বড় বাধা। এখন আমাদের সাংবাদিকদের বাঁচান। সাংবাদিকতাও।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

