ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ৩ কার্তিক ১৪৩৩
good-food
৫৯৯

মা হতে চলেছেন কোয়েল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১১ ১ ফেব্রুয়ারি ২০২০  

সপ্তম বর্ষের বিবাহবার্ষিকীতে জীবনের সবচেয়ে কাঙ্খিত খবরটি প্রকাশ করলেন কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানে। স্বভাবতই এ খবরে প্রচণ্ড খুশি এ দম্পতিসহ তাদের দুই পরিবার। কোয়েল বলেন, অনেক পুরস্কার। দারুণ চরিত্র। সব কিছুর চেয়ে আলাদা এ অনুভূতি। এটাই আমার জীবনের সেরা অনুভব।
এ কথা বলেই ফোনটা রানের হাতে তুলে দেন তিনি। উনিও রোমাঞ্চিত, উদ্বেলিত। রানে বলেন, টেনশনও হচ্ছে, আনন্দও হচ্ছে। এখন আমরা এপ্রিলের অপেক্ষায়। এপ্রিলের শেষদিকে আসছে সে, যার অপেক্ষায় মল্লিক ও সুরিন্দর সিং পরিবার।
কোয়েল বলেন, শুধু রানেই নয়, টেনশন করছেন বাবা রঞ্জিতও। সারাক্ষণ বলছেন, এটা করিস না, ওটা করিস না, সাবধানে থাক।
২০১৯-এর শেষ থেকে শুরু হয় ভালো সময়। ‘মিতিন মাসি’-র দুর্দান্ত সাফল্য এবং ঠিক এর কিছুদিন পর কোয়েলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ পাঢয়। সোশ্যাল মিডিয়ায় সুখবরটি নিজেই পোস্ট  করেন অভিনেত্রী।
তিনি বলেন, জীবনে ওঠাপড়ার মধ্যেই নতুন জীবনের শব্দ ভেতরে শুনতে পাচ্ছি আমি...। এ গ্রীষ্মে আমাদের সন্তান আগমনের অপেক্ষায় আমরা। এ উদ্ধৃতির পর একটি শব্দ ব্যবহার করেন কোয়েল— আশীর্বাদ। বেশ কিছুদিন ধরেই তার মা হওয়া নিয়ে জল্পনা ছিল টলিউড মহলে।কেউ বলতেন ‘মিতিন মাসি’-র সাফল্যের পর তিনি এবার পুরোপুরি মন দেবেন ক্যারিয়ারে। কিন্তু ২০২০ সালে কোয়েল-রানে রুপালি পর্দায় নয়, দাম্পত্যে রূপকথা বুনবেন। তাহলে কি পিছিয়ে যাবে মিতিন মাসির শুটিং? কী বলেন পরিচালক অরিন্দম শীল?
তিনি বলেন, আমরা সেই মতো পরিকল্পনা করেছি। কোয়েলের সব কিছু সুষ্ঠুভাবে মেটার পর জুলাই থেকে ওর আবার ফ্লোরে ফেরার কথা।