মিঠুনের স্ত্রী-পুত্রের বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৩ ১৭ অক্টোবর ২০২০
মেগাস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় (মিমো) চক্রবর্তী এবং স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন এক তরুণী মডেল। এরই মধ্যে থানায় তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে মিঠুন বা তার পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, গেল ১৫ অক্টোবর মিমো ও যোগিতার বিরুদ্ধে মুম্বাইয়ের ওশিয়ারা থানায় অভিযোগ করেন ওই তরুণী। তিনি জানান, ২০১৫ সাল থেকে মিমোর সঙ্গে তার সম্পর্ক ছিল। একবার পানীয়তে মাদক মিশিয়ে খাইয়ে অনুমতি ছাড়াই তাকে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করেন মিঠুন পুত্র।
মডেলের দাবি, তাকে বিয়ে করার প্রতিশ্রুতিও দেন মিমো। তিনি বলেন, প্রথমে মুম্বাইতে মিমোর পরিবারের বিরুদ্ধে এফআইআর করার চেষ্টা করেছিলাম আমি। কিন্তু পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এরপর দিল্লি আদালতের দ্বারস্থ হই। প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে তারা আমাকে এফআইআর করার নির্দেশ দেন। এর পরই মুম্বাইয়ের ওশিয়ারা থানায় তাদের বিরুদ্ধে তা করি।
শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়েছে। তবে বিকাল পর্যন্ত চক্রবর্তী পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেশ কয়েক মাস ধরে সেভাবে ‘পাবলিক লাইফ’-এ নেই মিঠুন। রাজনীতিতেও নেই। সারদা মামলায় নাম জড়িয়ে যাওয়ার পর সিবিআইকে টাকা ফেরত দিয়েছেন তিনি। এরপর তৃণমূলের রাজ্যসভার সাংসদের পদ থেকে ইস্তফা দিয়েছেন।
কার্যত ওই সময় থেকেই অধরা মিঠুন। তবে এর মধ্যে একটি ড্যান্স রিয়েলিটি শো’র বিচারক হিসেবে কলকাতায় এসেছিলেন তিনি। সেজন্য শ্যুটও করেন ফাটা কেষ্ট খ্যাত অভিনেতা। এছাড়া তাকে বাইরে বিশেষ দেখা যায়নি। মাঝখানে তার গুরুতর অসুস্থতার খবরও রটে। কিন্তু পরে জানা যায়, অসুস্থতা ততটা গুরুতর নয়।
বাবা জাঁদরেল অভিনেতা হলেও বড় ছেলে মিমোর বলিউড ক্যারিয়ার সেভাবে দানা বাঁধেনি। মিঠুন তনয় হওয়ায় তার ওপর প্রত্যাশার চাপ ছিল প্রচুর। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ মিমো, যোগিতা, সর্বোপরি মিঠুন কীভাবে সামাল দেন, তাই দেখার।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











