বিমানবন্দরে পিস্তল-গুলি
মিথ্যার আশ্রয় নিচ্ছে মন্ত্রণালয় : কাঞ্চন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:৫৭ ৮ মার্চ ২০১৯
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে পিস্তল ও গুলি ধরা না পড়ার প্রসঙ্গে ‘একের পর এক মিথ্য বলছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন’ - বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এ বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘সত্যকে ধামাচাপা দেয়ার জন্য বিমান মন্ত্রণালয় মিথ্যার আশ্রয় নিচ্ছে।’
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রধান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সত্যকে ধামাচাপা দেয়ার জন্য বিমান মন্ত্রণালয় মিথ্যার আশ্রয় নিচ্ছে। যে ভিডিও ফুটেজটি ইতিমধ্যে বের হয়েছে তা জনগণের সামনে এখন পরিস্কার। প্রকৃত সত্য সম্পর্কে সবাই এখন জেনে যাচ্ছেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে। এই ভিডিও ফুটেজ থেকেই প্রমাণ হচ্ছে কে সত্য বলছে, আর কে মিথ্যা বলছে।’
এর আগে বৃহস্পতিবার দুপুরে বিমান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজের ভাবমূর্তি রক্ষার্থে সংবাদ মাধ্যমে অন্যায়ভাবে একেরপর এক অসত্য কথা বলছেন ইলিয়াস কাঞ্চন। ওইদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যা ঘটেছে; ইলিয়াস কাঞ্চনের ল্যাপটপের ব্যাগে থাকা অস্ত্র ও গুলি বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের অ্যান্টি হাইজ্যাকিং পয়েন্টে স্ক্যানিং করার সময় তা শনাক্ত হয়। বিমানবন্দরের কর্মকর্তারা এ বিষয়ে জানতে চাইলে তিনি তার ভুল স্বীকার করেন। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা তাকে বিমানবন্দরের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পিস্তলটি বহন করার জন্য অনুরোধ করলে তিনি ওই স্থান থেকে ফেরত যান। পরবর্তীতে তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিমানে চট্টগ্রামে গমন করেন।
তবে এর আগে ইলিয়াস কাঞ্চন বলেছিলেন, ‘আমার পিস্তলটি থানায় জমা ছিল। কিছুদিন আগে আমি তা ফেরত আনি। ওই সময় এটি ব্যাগে রাখি। আমার পিস্তলটি ল্যাপটপের ব্যাগে ছিল। আমি ওই ব্যাগটি নিয়ে বের হই। বিমানবন্দরে প্রবেশ করার পর আমি ল্যাপটপের ব্যাগটি স্ক্যানার মেশিনে দেই। প্রথম স্ক্যানার পার হওয়ার পর মনে হলো, আমার ব্যাগে পিস্তল আছে। তখন আমার চিন্তা হলো, পিস্তলটি স্ক্যানারে কেন ধরা পড়ল না? ওই সময়ই আমি নভোএয়ার কাউন্টারে গিয়ে বিষয়টি জানালাম। তারা ফোন করলে নিরাপত্তা কর্মকর্তারা সেখানে আসেন।
ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘কেন স্ক্যানারে পিস্তলটি ধরা পড়েনি, আমি তাদের কাছে জানতে চেয়েছি। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা এমন দুর্বল, তা আমার জানা ছিল না। এটা আমি না হয়ে অন্য কেউ বা সন্ত্রাসীও তো হতে পারতো। বড় ধরনের কোনো ঘটনাও ঘটতে পারতো। তখন কী পরিস্থিতি হতো? আমি এটি করলাম ভালোর জন্য, এখন দেখছি তা খারাপ হচ্ছে। এটি খুবই দুঃখজনক।’
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











