ঢাকা, ২৭ অক্টোবর মঙ্গলবার, ২০২৬ || ১১ কার্তিক ১৪৩৩
good-food
৩২৬

মিনিকেট নামে কোনো চাল বিক্রি করা যাবে না: মন্ত্রিপরিষদ সচিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৩৮ ৫ অক্টোবর ২০২২  

ব্যবসায়ীদের হুঁশিয়ার করে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, মিনিকেট নামে কোনো চাল বাজারে বিক্রি করা যাবে না। বুধবার (৫ অক্টোবর) গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটে মতবিনিময় সভা শেষে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

 

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মিলে চাল বস্তাজাত করার সময়ই তাতে জাতের নাম লিখে দিতে হবে। কেউ যদি এর ব্যত্যয় ঘটায়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

 

তিনি বলেন, কৃষি সম্প্রসারণ বিভাগ ১৫-২০ দিন আগে একটি সার্কুলার দিয়েছে। বিজ্ঞানীদের উদ্ভাবিত ধানের বিভিন্ন জাত প্রুফ হওয়ার পর সার্টিফাইড হবে। গবেষকদের উদ্ভাবিত জাতগুলো যদি বিভিন্ন বিভাগের সঙ্গে সুন্দরভাবে কো-অর্ডিনেশনের মাধ্যমে দ্রুত কৃষকদের পৌঁছে যায়, তাহলে ফলন আগামী ৫-৬ বছরের মধ্যে দ্বিগুণের কাছাকাছি চলে যাবে।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর