মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪৬ ২৪ মে ২০২৬
বয়স মাত্র ১৮ বছর। এ বয়সেই বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছেন লামিনে ইয়ামাল। অসাধারণ ড্রিবলিং, পায়ের কারিকুরি, ক্ষীপ্রতা, পাসিং, জাদুকরি গোলে প্রতিনিয়ত ফুটবলপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করে যাচ্ছেন তিনি। স্বভাবতই প্রশংসায় ভাসছেন স্পেনের তুরুণ তুর্কি। ইতোমধ্যে পেয়েছেন বিশ্ব তারকার তকমা।
স্বীয় দক্ষতা, যোগ্যতায় বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইয়ামাল। এরই মধ্যে তাকে মহাতারকা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে এবং নেইমার জুনিয়রের সঙ্গে তুলনা করা শুরু করেছেন ফুটবল বোদ্ধারা।
তবে পা মাটিতেই রাখছেন ইয়ামাল। মেসি, রোনালদো, এমবাপ্পে ও নেইমারের সঙ্গে তুলনা চান না তিনি। এই মুহূর্তে তার নজর ২০২৬ ফিফা বিশ্বকাপের দিকে। সেখানে নিজের লক্ষ্য স্পষ্ট করেছেন হালের ফুটবল সেনসেশন।
ইয়ামাল বলেন, “সেসব কিংবদন্তির সঙ্গে লোকে আমার তুলনা করুক, এটা আমি চাই না। আমার লক্ষ্য, তাদের নামের পাশে যেন নিজের নামও থাকে। ভবিষ্যতে যখন সেরা খেলোয়াড়ের প্রশ্ন করা হবে, তখন উনাদের নামের তালিকায় আমার নামও যেন চলে আসে। সেভাবেই নিজেকে তৈরি করতে চাই।”
মূলত, অন্য কারও ছায়ায় থাকতে চান না স্প্যানিশ ফুটবল জাদুকর। নিজের আলাদা পরিচয় গড়ে তুলতে মরিয়া তিনি। ইয়ামাল যোগ করেন, “আমার মনে হয়, এটাই মূল বিষয়। যদি আপনি অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার ব্যাপারে অতিরিক্ত মনোযোগ দেন, তাহলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি করবেন। আমি আমার নিজের পথ খুঁজে নিতে চাই, খেলাটা উপভোগ করতে চাই এবং ফুটবল সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই। আর আমি যখন অবসর নেব, তখনও আশা করি; তারা আমার খেলা মিস করবে।”
গত ২২ এপ্রিল সেল্টা ডি ভিগোর বিপক্ষে পেনাল্টি নেওয়ার সময় বাম পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান ইয়ামাল। এখন দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। সেজন্য প্রস্তুত হতে নিবিড় চিকিৎসা নিচ্ছেন এবং সবধরনের জটিলতা এড়িয়ে চলছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যাচ্ছে, বিশ্বমঞ্চে ডানা মেলে উড়তে পারবেন হালের ক্রেজ?
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















