মেহজাবীনের ফেসবুক পোস্ট ঘিরে রহস্য
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৮ ২১ জানুয়ারি ২০২৩
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক, টেলিফিল্ম, ওয়েবফিল্ম ও ওয়েব সিরিজে কাজ করে রীতিমতো নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পরিচ্ছন্ন অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও বেশ পরিপাটি এই অভিনেত্রী।
মেহজাবীনের নতুন পোস্ট ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে নেটপাড়ায়। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি রহস্যজনক পোস্ট করেন তিনি। যেখানে অভিনেত্রী লেখেন, এভাবে আর কতদিন চুপ থাকব আমি?
এরপরই জল্পনা শুরু হয় নেটমাধ্যমে। এই পোস্টের মাধ্যমে আসলে কীসের ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী? ব্যক্তিগত জীবনের কোনো সমস্যা নয়তো! পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কৌতূহলী হতে দেখা গেছে।
কেউ লিখছেন, কী হয়েছে খুলে বলুন। আবার কেউ বলছেন, এত রহস্য রাখার কী দরকার সত্যটা সামনে আনুন। কেউ কেউ তো আগ বাড়িয়ে বিয়ের খবর সামনে আনতে উপদেশ দিতেও ভুলছেন না।
কিছুদিন আগে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের গুঞ্জনে বেশ বিরক্ত হন মেহজাবীন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অবস্থান পরিষ্কারও করেন ‘পুনর্জন্ম’ খ্যাত অভিনেত্রী। তারপরও থামছে না রটনাকারীরা। তারা অভিনেত্রীর সাম্প্রতিক পোস্টেও বিয়ের গন্ধ খুঁজে পাচ্ছেন।
তবে ধারণা করা হচ্ছে, মেহজাবীনের এই রহস্যমাখা পোস্ট মূলত তার আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’কে কেন্দ্র করেই। যেটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার গল্প। যেখানে দুই দম্পতির মধ্যকার দ্বন্দ্ব-প্রতিযোগিতা উঠে আসবে। কিন্তু তাদের মধ্যে কী নিয়ে দ্বন্দ্ব, সেটাই মূল রহস্য। এতে মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন শ্যামল মাওলা। সিরিজটির প্রচারণার কৌশল হিসেবে অভিনেত্রীর এমন রহস্যময় পোস্ট কিনা তা সময়ই বলে দেবে।
প্রসঙ্গত, ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজটি নির্মাণ করছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। এটি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে। আগামী ২৯ জানুয়ারি রাজধানীর একটি মাল্টিপ্লেক্সে সিরিজটির প্রিমিয়ার হবে। এতে মেহজাবীন, শ্যামল ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম ও বিজরী বরকতউল্লাহ।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











