মোদিকে লাল গোলাপ উপহার দিলেন কঙ্গনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:২৯ ২৫ মে ২০২৪
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'রাম ও বিষ্ণু'র অংশ, এই স্তুতি আগেই শোনা গিয়েছে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতের মুখে। নায়িকার মোদিভক্তি অবশ্য নতুন নয়, বিজেপির সঙ্গে আনুষ্ঠানিক গাঁটছড়া বাঁধার আগে থেকেই গেরুয়া শিবিরের প্রতি নিজের আনুগত্য জাহির করে এসেছেন অভিনেত্রী।
এবার লোকসভা নির্বাচনে ফ্রন্টফুটে খেলছেন অভিনেত্রী। তার হয়ে প্রচারে শুক্রবার মান্ডি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদির মান্ডি সফরের একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কঙ্গনা রানাওয়াত। এদিন একমঞ্চে পাওয়া গেল মোদি ও কঙ্গনাকে। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে লাল গোলাপ দিয়ে মান্ডিতে স্বাগত জানালেন কঙ্গনা।
এদিন হিমাচলি টুপি ও অফ হোয়াইট শাড়িতে দেখা মিলল পাহাড়ি কন্যার। প্রধানমন্ত্রীর মাথাতেও ছিল হিমাচলি টুপি। ছবির কঙ্গনা ক্যাপশনে লিখেছেন, 'প্রধানমন্ত্রীজি আমরা আপনাকে মান্ডিতে স্বাগত জানাই। এদিন মোদি-কঙ্গনার যুগলবন্দি দেখতে জনসভায় ভিড় উপচে পড়েছিল। নির্বাচনে জয় নিয়ে আশাবাদী অভিনেত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মান্ডি সফরের আগে কঙ্গনা একটি জনসভায় ভাষণ দিয়েছিলেন, যেখানে তিনি প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কাজ করার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। দেশের উন্নয়নে মোদির কাজের প্রশংসাও করেন তিনি।
কঙ্গনা বলেন, বলিউড যখন আমাকে বহিরাগত মনে করত এবং আমার ইংরেজি নিয়ে ঠাট্টা করত। তারপরে, বিশ্বের বৃহত্তম দল, ভারতীয় জনতা পার্টি এবং বিশ্বের বৃহত্তম নেতা, প্রধানমন্ত্রী মোদি মান্ডির মানুষের সেবা করার জন্য এবং তাদের কল্যাণে কাজ করার জন্য আমাকে বেছে নিয়েছেন। এই কাজের জন্য তারা বেছে নিয়েছেন এই পাহাড়ি কন্যাকে। এটা আমাকে গর্ব ও গৌরবে ভরিয়ে দেয়। হিমাচলের সমস্ত মহিলা ও নাগরিকদের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে শ্রদ্ধা নিবেদন করছি।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির নির্দেশনায় কাজ করার দিন এসেছে। মোদির প্রশংসা করা ঠিক যেন সূর্যকে মোমবাতি দেখানোর মতো। তিনি যে কারিগরি ও আধুনিক উন্নয়নমূলক কাজ করেছেন তা অসাধারণ। এখন আমি তার দলের অংশ এবং দলীয় কর্মী হিসেবে মান্ডির উন্নয়নমূলক কাজে প্রতিশ্রুতিবদ্ধ।’
বক্তব্য শেষ করার সময় কঙ্গনা বছরের সেরা সাংসদ পুরস্কার জয়ের উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে বলেন, ‘বিজেপি এবং কংগ্রেস উভয় আমলে আমি আমার দক্ষতার ভিত্তিতে চারটি জাতীয় পুরস্কার জিতেছি। আমি আপনাদের আশ্বস্ত করছি, যদি আমি এই নির্বাচনে জয়ী হই, তাহলে প্রথম বছরেই আমি মান্ডিবাসীর জন্য বছরের সেরা সংসদ পুরস্কার নিয়ে আসব।’
কঙ্গনা আগেই ইঙ্গিত দিয়েছেন নির্বাচনে জয় পেলে অভিনয় কেরিয়ারে ইতি টানতে পারেন তিনি। আগামীতে কঙ্গনাকে পর্দায় দেখা যাবে ইন্দিরা গান্ধী রূপে। ইমার্জেন্সি ছবিতে দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা, এই ছবির পরিচালকও তিনি। নির্বাচনের জন্যই মুক্তি পিছিয়েছে ইমার্জেন্সির।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











