মোদির প্রশংসায় পঞ্চমুখ নিরাপত্তাহীন আমির খান !
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:১৪ ২০ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মিস্টার পারফেকশনিস্ট আমির খান।
শনিবার ভারতীয় সিনেমার জাতীয় জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে মোদির বক্তৃতা শোনার পর তার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় আমির খানকে।
এই আমির খানই বছর চারেক আগে নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে বলেছিলেন, এই দেশে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার স্ত্রী ও পরিবার আতঙ্কিত। তিনি দেশ ছেড়ে চলে যেতে চান। বিপুল জনপ্রিয় মোদি জমানার দেড় বছরের মাথায় একজন সেলিব্রিটির মুখ থেকে এমন বক্তব্য শুনে তখন হইচই পড়ে গিয়েছিল ভারতজুড়ে।
সেই সময় অনেকে আমিরকে সমর্থন করেছিলেন। আবার অনেকে আমিরের সমালোচনায় সরব হয়েছিলেন। কেউ কেউ তো তাকে দেশ থেকে চলেও যেতে বলেছিলেন। দেশে বাক্-স্বাধীনতা রয়েছে বলেই আমির এসব মন্তব্য করতে সুযোগ পাচ্ছেন বলেও অনেকে সেই সময় মন্তব্য করেছিলেন।
আবার কেউ কেউ উল্লেখ করেছেন বলিউডের তিন খানের কথা। যদি বাক্-স্বাধীনতা না থেকেই থাকে তাহলে এখন বলিউডে দাপিয়ে বেড়াচ্ছে কিভাবে খানরা।
ফলে নরেন্দ্র মোদিকে নিয়ে নতুন করে আমির খানের এই প্রতিক্রিয়ায় আবারও হইচই শুরু হয়েছে। কারণ, চার বছর আগে আমির আসলে মোদি সরকারকে আক্রমণ করেই বক্তব্য দিয়েছিলেন। ফলে এবার কেন তিনি মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সন্দেহের তীর আগামী নির্বাচনকে কেন্দ্র করেই বলে বলছেন সমালোচকেরা।
তবে আমিরের বক্তব্যে স্পষ্ট যে তিনি শনিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে ওই নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিনেমার জাদুঘরের উদ্বোধনের পর বক্তৃতা দেন। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন আমির খান।
তার প্রতিক্রিয়ায় বলিউডের এই অভিনেতা বলেন, 'ফিল্ম ইন্ডাস্ট্রির সম্বন্ধে প্রধানমন্ত্রী এই ইতিবাচক মনোভাব দেখে খুবই ভালো লাগল। শিল্পজগত ও শিল্পীদের নিয়ে তার দর্শন দেখেও ভালো লেগেছে। অনুপ্রাণিত হওয়ার মতো এমন একটি বক্তৃতা শুনতে পারাটা সত্যিই ভালো।'
প্রসঙ্গত, শনিবার মুম্বইয়ের ওই অনুষ্ঠানে হাজির ছিল গোটা বলিউড। অধিকাংশ কলাকুশলীর সঙ্গে মোদি আলাদাভাবে কথা বলেন। সেই কথাবার্তা সম্বন্ধে প্রতিক্রিয়া দিয়েছেন বলিউডের অনেকেই। ট্যুইট করেছেন অনেকে, যেগুলো রি-ট্যুইট করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর জিনিউজ
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











