মোস্তাফিজকে দলে টেনে বয়কটের মুখে দিল্লি ক্যাপিটালস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫৮ ১৬ মে ২০২৫
শেষ মুহূর্তে এসে মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস দলে টেনে নিয়েছে। ৬ কোটি রুপিতে তাকে ৩ ম্যাচের জন্য নিয়েছে দলটা। তবে বাংলাদেশি এই পেসারকে দলে টেনে বিপাকেই পড়ে গেছে দিল্লি। দলের আইপিএল ম্যাচ বয়কটের দাবিও তুলেছেন অনেক ভারতীয়।
ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে আইপিএল মাঝপথে স্থগিত করে দেওয়া হয়। তা শেষে আগামীকাল আবারও ফিরছে আইপিএল। তবে বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের অনেকেই ভারতে ফিরতে চাননি। তাই বিসিসিআই সব দলকেই অস্থায়ীভাবে খেলোয়াড় দলে ভেড়ানোর সুযোগ করে দেয়। মোস্তাফিজকে সে সুযোগেই দলে ভিড়িয়েছে দিল্লি।
বিপত্তিটা বেধেছে সেখানেই। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতে বাংলাদেশ-বিরোধিতার শুরু। শেষ কিছু দিনে তা গিয়ে পৌঁছেছে চরমে। বাংলাদেশি এই পেসারকে কেন দলে নিল দিল্লি, সে কারণেই চটেছেন ভারতীয়দের অনেকে। এমনকি তাদের ক্ষোভের রেশ গিয়ে পড়েছে বিসিসিআইয়ের ওপরও। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে ভারতীয়রা কোনো বাংলাদেশিকেই এখন আইপিএলে দেখতে চাইছেন না।
প্রতীক নামের এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘যা কিছু হয়েছে এরপর বাংলাদেশি খেলোয়াড়দের কেন আইপিএলে খেলার অনুমতি মিলছে? ডিসি মোস্তাফিজকে দলে ভেড়ানোর পর তো আমার মনে হচ্ছে বাংলাদেশ সিরিজটা হবে এরপর এশিয়া কাপও মাঠে গড়াবে!’
ভয়েস অফ হিন্দুস নামে একটি অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে বয়কটের ডাক। সেখানে বলা হয়েছে, ‘নিলামে সব ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি খেলোয়াড়দের বয়কট করেছিল। নির্লজ্জের মতো দিল্লি ক্যাপিটালস বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়াল এখন। হিন্দুরা এক হও এখনই, আর এই দেশ বিরোধী ফ্র্যাঞ্চাইজিকে বয়কট করো।’
তবে মাঠের ক্রিকেটে এর প্রভাব কেমন পড়বে, তা বলা যাচ্ছে না। এর আগে গেল বছর বাংলাদেশের ভারত সফরে একাধিক ম্যাচে উগ্র জাতীয়তাবাদী কিছু রাজনৈতিক দল ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল। যদিও সেসব বয়কটকে পাশ কাটিয়ে সিরিজটা ঠিকঠাকভাবেই আয়োজন করেছে বিসিসিআই।
তবে আসছে আগস্টে ভারতের বাংলাদেশ সফর করার কথা ছিল। সে সফরটি নিয়ে নিশ্চয়তা কাটছেই না। এদিকে এশিয়া কাপও আছে চলতি বছর। পাকিস্তান এই টুর্নামেন্টের অন্যতম দল হওয়ার ফলে ঝুলে আছে সে টুর্নামেন্টও।
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- স্বামীরা আসলে কী চায়? সম্পর্ক ভালো রাখতে জানুন ৫ বিষয়
- বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
- ৩০ হাজার টন তেল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র
- ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষ, ট্রেন-বাসে স্টেশনে উপচেপড়া ভিড়
- হলিউডে হবে না অস্কার আয়োজন
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
















