ম্যালেরিয়া নিয়েই শুটিং, সিনেমা সুপারহিট: দীপিকার প্রশংসায় লারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৪ ১ মে ২০২৬
১৬ বছর আগে মুক্তি পেয়েছিল বলিউডের জনপ্রিয় কমেডি ছবি ‘হাউসফুল’। সেই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দীপিকা পাড়ুকোন ও লারা দত্ত। দীর্ঘ সময় পর সেই শুটিংয়ের স্মৃতি তুলে ধরে দীপিকার কাজের প্রতি নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন লারা।
সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে লারা জানান, ‘হাউসফুল’ ছবির শুটিং চলাকালীন দীপিকা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সে সময় তার ম্যালেরিয়া ধরা পড়ে। শারীরিকভাবে তিনি খুবই দুর্বল হয়ে পড়েছিলেন, তবুও কাজ থেকে বিরতি নেননি।
লারা বলেন, “অনেকেই জানেন না, শুটিং চলাকালে দীপিকার ম্যালেরিয়া হয়েছিল। তিনি একেবারে কাহিল হয়ে পড়েছিলেন। সারারাত জ্বরে ভুগেও পরের দিন ওষুধ খেয়ে ঠিক সময়েই শুটিংয়ে হাজির হন। সেদিন আমরা একটি আবেগঘন দৃশ্যের শুটিং করছিলাম। তাকে পুরোপুরি বিধ্বস্ত দেখাচ্ছিল, কিন্তু অভিনয়ে বিন্দুমাত্র ঘাটতি ছিল না।”
তিনি বলেন, “একজন অভিনেতা হিসেবে অন্য অভিনেতার কাজের কৃতিত্ব দিতেই হয়। আমি জানি, ম্যালেরিয়ার মতো রোগ একজন মানুষকে কতটা দুর্বল করে দেয়। এটা সাধারণ সর্দি-জ্বর নয়। কিন্তু এত কষ্টের মধ্যেও দীপিকা নিজের কাজ নিখুঁতভাবে করেছিলেন।”
‘হাউসফুল’ পরিচালনা করেছিলেন সাজিদ খান। ছবিতে আরও অভিনয় করেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, বোমান ইরানি, অর্জুন রামপাল ও লিলেট দুবে। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং এর মাধ্যমেই ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়।
বলিউডের অন্যতম সফল কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর পরবর্তী সিক্যুয়েলগুলো ২০১২, ২০১৬, ২০১৯ ও ২০২৫ সালে মুক্তি পায়। ‘হাউসফুল ৩’ পরিচালনা করেন সাজিদ-ফারহাদ, চতুর্থ কিস্তি পরিচালনা করেন ফারহাদ সামজি। সর্বশেষ ‘হাউসফুল ৫’ পরিচালনা করেন তরুণ মনসুখানি, যেখানে অক্ষয় কুমারও অভিনয় করেন। ছবিটি গত বছর মুক্তি পায়।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
















