যেভাবে নাশতা বিক্রেতা থেকে পাকিস্তান দলে রউফ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০১ ৪ অক্টোবর ২০২৩
সর্বশেষ এশিয়া কাপেও ওভারপ্রতি ২-৩টা করে বল ১৫০-এর বেশি গতিতে করেছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। যেখানে তার জন্য সর্বনিম্ন গতির বল ১৪৫। পাকিস্তানের বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র রউফ, যার হাতে ইনিংসের শুরু কিংবা শেষেও বল তুলে দিতে দ্বিধা করেন না অধিনায়ক। কিন্তু জাতীয় দলে তার আগমনটা এমন সুখকর ছিল না। এক সময়ের নাশতা বিক্রেতা থেকে কীভাবে কঠিন পথ পাড়ি দিয়েছেন, তিনি নিজেই সেই গল্প শুনিয়েছেন।
বিশ্বকাপের আগে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রামাণ্যচিত্র ‘ইনক্রেডিবল রাইজ অব হারিস রউফ’–এ এসব তথ্য ওঠে এসেছে। ওই তথ্যচিত্রে রউফ বলেছেন, ‘ম্যাট্রিকের পর আমি বাজারে গিয়ে খাবার বিক্রি করতাম খরচ জোগানোর জন্য। রোববার এই কাজটা করতাম। তাতে আমার পড়াশোনা আর একাডেমির খরচটা ওঠে আসত।’
এরপর রউফ কীভাবে টেপ-টেনিস বলের ক্রিকেট খেলে অর্থ উপার্জন করেছেন সেটাও জানিয়েছেন। টেনিস বলে টেপ জড়িয়ে ম্যাচ খেলার বেশ প্রচলন রয়েছে। যার ব্যতিক্রম নয় পাকিস্তানও। এ নিয়ে রউফ বলছেন, ‘আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমার বাবা সেরকম কিছু উপার্জন করতেন না। ফলে আমার বেতন দেওয়া সম্ভব হচ্ছিল না তার পক্ষে। আমিও সেরকম উপার্জন করছিলাম না। তারপর আমি টেপ-টেনিস ক্রিকেট খেলা শুরু করি। যার মাধ্যমে সহজেই ফি দিতে পারতাম। টেপ টেনিস ক্রিকেট খেলে পাকিস্তানে ক্রিকেটাররা দুই থেকে আড়াই লাখ রুপি পর্যন্ত আয় করতে পারেন। আমিও এমন আয় করতাম, আর টাকা মায়ের হাতে দিতাম।’
নিজেদের একেবারে খারাপ সময়ের কথাও জানাতে ভুললেন ২৯ বছর বয়সী এই পেসার, ‘আমার বাবার তিন ভাই ছিল। কাকাদের বিয়ের পরে বাবা তার ঘরটা ছেড়ে দেন। এমন অবস্থা দাঁড়ায় যে, আমরা একটা সময় রান্নাঘরে ঘুমাতাম।’
জাতীয় দলে তার জায়গা পাওয়ার সুযোগটা আসে ২০১৭ সালে। সে সময় রউফ লাহোর কালান্দার্সের ট্রায়ালে অংশ নেন এবং কোচ আকিব জাভেদের চোখে পড়েন। আকিবই মূলত বদলে দিয়েছেন হারিসকে। সেই ট্রায়াল থেকে তার যাত্রা শুরু।
ট্রায়াল থেকে নজরে আসার প্রসঙ্গে হারিস বলেছেন, ‘ট্রায়ালে যারা ঘণ্টায় ৮৩ থেকে ৮৪ মাইল গতিতে বল করছিলেন, তাদের নির্বাচন করা হচ্ছিল। কিন্তু আমি যখন বল করি, প্রথম বলের গতি ছিল ঘণ্টায় ৮৮ মাইল। তাহির মুঘল (কোচ) ভেবেছিলেন স্পিড মেশিনে কোনো সমস্যা আছে। তিনি আকিব ভাইকে ডাক দেন। আকিব ভাই আমাকে বল করতে বলেন, দ্বিতীয় বলটা করলাম ৯০ মাইল গতিতে। যখন আবার বোলিং করতে বললেন, তৃতীয় বলটা করলাম ৯২ মাইল গতিতে।’
এ নিয়ে প্রামাণ্যচিত্রে আকিব বলেছেন, ‘যখন দেখেছি একজন প্রতিভাবান তরুণ ঘণ্টায় ৯২ মাইল গতিতে বল করছে। তখনই মনে হয়েছে যে উদ্দেশ্যে ট্রায়াল করা, সেটা পেয়ে গেছি।’
রউফের সঙ্গে শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহদের পেসারত্রয়ী যেকোনো দলের ব্যাটিংয়ের জন্য আতঙ্ক ছড়াতে যথেষ্ট। তবে আসন্ন বিশ্বকাপের আগে নাসিম ইনজুরিতে ছিটকে যাওয়ায় সেই সুবিধা নিতে পারছে না পাকিস্তান। ২০২০ সালে জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল রউফের। এরপর ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও তার দিকেই সবার নজর থাকবে। এখন পর্যন্ত ২৮ ওয়ানডেতে ৫৩ উইকেট ঝুলিতে পুরেছেন রউফ।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















