যেসব কারণে এই শীতে প্রচুর খেতে হবে লাল শাক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৯ ৯ জানুয়ারি ২০২০
শীতে লাল শাকে ভরে গেছে বাজার। নানা গুণে পরিপূর্ণ এটি। ১০০ গ্রাম লাল শাকে রয়েছে ১০ গ্রাম কার্বোহাইড্রেট, ১ গ্রাম ডায়াটারি ফাইবার, ৪.৬ গ্রাম প্রোটিন, ৪২ মিলিগ্রাম সোডিয়াম, ৩৪০ মিলিগ্রাম পটাশিয়াম, ১১ মিলিগ্রাম ফসফরাস, ৩৬৮ মিলিগ্রাম ক্যালসিয়াম, ২ মিলিগ্রাম আয়রন, ১.৯ মিলিগ্রাম ভিটামিন এ এবং ৮০ মিলিগ্রাম ভিটামিন সি। সবকটি উপাদানই শরীর গঠনে ভীষণ কাজে লাগে। বিশেষত ওজন কমাতে এই শাকের জুড়ি নেই। চলুন জেনে নেয়া যাক লাল শাকের গুণাগুণ সম্পর্কে-
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
প্রতিদিন লাল শাক খেলে শরীরের অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন সি-এর ঘাটতি দূর হয়। ফলে রোগ- প্রতিরোধক ব্যবস্থা শক্তিশালী হয়। এতে ছোট-বড় কোনো রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না।
জ্বরের চিকিৎসায়
ঋতু পরিবর্তনের কারণে যারা জ্বরে ভুগছেন, তারা এই ঘরোয়া পদ্ধতিটির সাহায্য নিতে পারেন। এক্ষেত্রে একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে তাতে এক মুঠো লাল শাক ফেলে দিতে হবে। এরপর পানিটা ফোটাতে হবে। পানির পরিমাণ অর্ধেক হলে চুলা বন্ধ করতে হবে। পরে পানি ঠাণ্ডা করে পান করতে হবে। এভাবে কয়েকদিন করলেই জ্বর পালিয়ে যাবে।
দৃষ্টিশক্তির উন্নতি ঘটে
লাল শাকে থাকা ভিটামিন সি রেটিনার ক্ষমতা বাড়িয়ে সার্বিকভাবে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে। তাই যারা চোখে কম দেখেন বা পরিবারে গ্লকোমার মতো রোগের ইতিহাস রয়েছে, তারা সময় নষ্ট না করে লাল শাক খাওয়া শুরু করুন। দেখবেন অল্প দিনেই উপকার পাচ্ছেন।
হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে
লাল শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে, যা হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা রাখে। একবার হাড় শক্তপোক্ত হলে অস্টিওপরোসিসের মতো রোগ আর ধারে কাছেও ঘেঁষবে না।
হার্টের ক্ষমতা বৃদ্ধি পায়
লাল শাকে থাকা "ফাইটোস্টেরল" নামক উপাদান শরীরে প্রবেশ করে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে নিয়ে আসে। নানাবিধ হার্টের রোগের অ্যান্টিডোট হিসেবেও কাজ করে। সপ্তাহে কম করে ২-৩ দিন লাল শাক খেলে এর ক্ষমতা বৃদ্ধি পায়। এতে কোনো ধরনের হার্টের রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না।
অ্যানিমিয়া দূরে পালায়
লাল শাকে এমন কিছু উপাদান থাকে, যা শরীরে লোহিত রক্তকণিকার মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। অ্যানিমিয়া রোগীরা এ শাকটি খেতে পারেন। দুই আঁটি লাল শাককে পিষে রস সংগ্রহ করুন। এর সঙ্গে ১ চামচ লেবুর রস এবং ১ চামচ মধু মিশিয়ে নিয়মিত খান। এতে শরীরে কখনও রক্তের অভাব হবে না।
হজম ক্ষমতার উন্নতি ঘটে
লাল শাকে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, যা হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়। সেই সঙ্গে বাওয়েল মুভমেন্ট যাতে ঠিক মতো হয়, সেদিকেও খেয়াল রাখে। ফলে স্বাভাবিকভাবেই বদহজমের আশঙ্কা কমে। সেই সঙ্গে গ্যাস-অম্বলের প্রকোপও হ্রাস পায়।
কিডনির কর্মক্ষমতা বাড়ে
লাল শাক খেলে কিডনির কর্মক্ষমতা বাড়ে। রক্তে উপস্থিত একাধিক ক্ষতিকর উপাদান শরীর থেকে বেরিয়ে যায়। ফলে রক্ত পরিশুদ্ধ হয়। নানাবিধ রোগের প্রকোপও কমে।
দাঁতের স্বাস্থ্য
লাল শাকের মূল দিয়ে দাঁত মাজার পর লবণ-পানি দিয়ে কুলকুচি করলে দাঁতের হলুদ ভাব কেটে যায়। সেই সঙ্গে পোকা লাগাসহ মাড়ি এবং দাঁত সম্পর্কিত নানাধিক রোগ ধারে কাছেও ঘেঁষে না।
চুল পড়া কমায়
এক আঁটি লাল শাঁক ভালো করে বেটে একটা পেস্ট বানান। এরপর তাতে ১ চামচ লবণ মিশিয়ে ভালো করে নাড়ান। দুটি উপাদান ঠিক মতো মিশে গেলে মিশ্রনটি ছেঁকে নিয়ে পান করুন। প্রতিদিন করলে চুল পড়ার হার অনেক কমবে।
অ্যাজমার প্রকোপ কমে
লাল শাকে থাকা বিটা-ক্যারোটিন শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে, অ্যাজমার প্রকোপ কমতে সময় লাগে না। সেই সঙ্গে রেসপিরেটরি সিস্টেমের উন্নতিও ঘটে চোখে পড়ার মতো। দেশে যে হারে বায়ু দূষণের মাত্রা বাড়ছে, তাতে লাল শাক খাওয়ার প্রয়োজন বেড়েছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই!
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’: বাজেট শুনলে চমকে উঠবেন?
- কিডনির সবচেয়ে বড় শত্রু কী?
- ‘বংশ রক্ষায়’ জুলাই শহীদের ‘অনুদানের টাকায়’ বাবার দ্বিতীয় বিয়ে
- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- The Story of Football’s Most Coveted Prize
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- নতুন ভূমিকায় মৌ
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
















