যারা আপনাকে অপছন্দ করে, তাদের সঙ্গে কেমন আচরন করবেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪০ ২৫ অক্টোবর ২০২৫
অফিসে, বন্ধুমহলে কিংবা পরিবারের ভেতর- সব জায়গাতেই কেউ না কেউ এমন থাকেই, যাদের সঙ্গে চলাফেরা বেশ অস্বস্তিকর। কারও চোখে আপনি যতই ভালো বা নিরীহ হন না কেন, সবাই আপনাকে পছন্দ করবে- এটা সম্ভব নয়। কেউ কেউ হয়তো আপনাকে অপছন্দই করেন, আবার কেউ সরাসরি শত্রুতাও পোষণ করেন। কখনো প্রকাশ্যে ঠাট্টা করেন, কখনো পরোক্ষে কটূ মন্তব্য ছুঁড়ে দেন। এতে বিরক্তি, রাগ, হতাশা- সবই জাগে। কিন্তু সবাই আপনাকে ভালোবাসবে না, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম।
এমন পরিস্থিতিতে আপনি হয়তো অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু নিজের প্রতিক্রিয়া অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক- যারা আপনাকে অপছন্দ করে তাদের সঙ্গে কেমনভাবে আচরণ করবেন।
ব্যক্তিগতভাবে নেবেন না
সাধারণত কারও বিরূপ মনোভাব জন্ম নেয় তাদের নিজের জীবনের অস্থিরতা, নিরাপত্তাহীনতা বা অতীতের হতাশা থেকে। আপনি হয়তো তাদের কোনও ক্ষতি করেননি, তবু তারা আপনার উপস্থিতিতে বিরক্ত হয়। তাই তাদের অপছন্দকে নিজের ব্যর্থতা ভাববেন না। বরং মনে রাখুন, তাদের নেতিবাচকতা তাদেরই প্রতিচ্ছবি- আপনার নয়। নিজের আবেগের নিয়ন্ত্রণ রাখুন, কারণ আপনার প্রতিক্রিয়াই বলে দেবে আপনি কতটা পরিপক্ব।

আপনি হয়তো তাদের কোনও ক্ষতি করেননি, তবু তারা আপনার উপস্থিতিতে বিরক্ত। তাদের অপছন্দকে নিজের ব্যর্থতা ভাববেন না।
শান্ত থাকুন
কেউ খারাপ ব্যবহার করলে আমরা অনেক সময় সঙ্গে সঙ্গে জবাব দিতে চাই। কিন্তু এভাবে প্রতিক্রিয়া জানানো মানে হলো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করা। বরং কিছুক্ষণের জন্য থামুন, গভীর শ্বাস নিন, ভাবুন- এই প্রতিক্রিয়া সত্যিই দরকার কি না। আপনার সংযমই আপনাকে আলাদা করে তুলবে। আপনি জানেন আপনি কেমন মানুষ- অন্যের কথায় নিজের মূল্য কমিয়ে ফেলবেন না।
হাসিমুখে থাকুন
হাসি অনেক সময় প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী উপায়। আপনি যদি হাসিমুখে, স্বাভাবিকভাবে আচরণ করেন, তাহলে অন্যের নেতিবাচকতা আপনার ওপর তেমন প্রভাব ফেলতে পারবে না। এটি অন্যকে বিভ্রান্ত করবে এবং আপনার মানসিক ভারসাম্যও বজায় রাখবে। তাই কেউ রূঢ় আচরণ করলেও নিজের সৌজন্য বজায় রাখুন। আপনার হাসিই হোক আপনার আত্মসম্মানের চিহ্ন।
সীমারেখা টানুন
সব সম্পর্কেই একধরনের সীমা থাকা দরকার। কেউ বারবার খারাপ ব্যবহার করলে, প্রতিবার উত্তর দেওয়া বা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। প্রয়োজনে কথাবার্তা সীমিত করুন, একটু দূরে থাকুন। আপনার মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যেখানে শান্তি নেই, সেখানে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। অনেক সময় নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে দৃঢ় প্রতিক্রিয়া।
ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান
যারা আপনাকে বোঝে, সম্মান করে, ভালোবাসে, তাদের সঙ্গেই বেশি সময় কাটান। তাদের ইতিবাচক উপস্থিতি আপনাকে মানসিকভাবে স্থির রাখবে। সবাইকে খুশি রাখতে আপনার কাজ না, ভালো থাকার জন্য কয়েকজন সত্যিকারের সঙ্গীই যথেষ্ট।
ভদ্র এবং সংযত থাকুন
সবাইকে খুশি রাখা অসম্ভব। সেটা আপনার দায়িত্বও নয়। অন্যদের নেতিবাচকতা এবং ঘৃণার কারণে নিজেকে তাদের স্তরে টেনে নামাবেন না। বরং শান্ত এবং সংযত থাকুন। যদি তাদের মনোভাব পরিবর্তন না হয়, তবুও আপনি আপনার ইতিবাচকতা অক্ষুণ্ণ রেখে চলুন। যারা আপনাকে অপছন্দ করে, তাদের সঙ্গে সুন্দরভাবে চলতে পারা মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজেকে বড় করে দেখা। আপনি যত শান্ত, সংযত ও আত্মবিশ্বাসী থাকবেন, ততই অন্যের নেতিবাচকতা- আপনার ওপর কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















