হাসিনা-কাদের-কামালসহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৪ ৬ ডিসেম্বর ২০২৫
গত বছরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে সিএনজি চালক সবুজকে (২২) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩০ জনের বিরুদ্ধে তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট দাখিল করেছে পুলিশ।
গত ২৭ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মাজহারুল ইসলাম। পেনাল কোডের ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১২০(খ) /৩০২/১০৯/১১৪/৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
মামলার চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, মামলার ঘটনার সঙ্গে জড়িত তদন্তে প্রাপ্ত আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, এজাহার নামীয় আসামি নুরনবী চৌধুরী শাওন, সাদেক খান, সলিমুল্লাহ সলু, সৈয়দ নূর ইসলাম রাস্টন, শেখ মোহাম্মদ খোকন, বজলুর রহমান, আজিজুল হক রানা, আব্দুস সাত্তার ভুইয়া, রিয়াজ মাহমুদ, মুহাম্মদ বদিউল আলম বদিউজ্জামান, ফুরকান হোসেন এবং শাহজাহান খানের বিরুদ্ধে ভিকটিম সবুজকে হত্যার পরিকল্পনা ও অপরাধ মূলক ষড়যন্ত্র, আর্থিক সহায়তা এবং আগ্নেয়াস্ত্রে সরবরাহ করে পরামর্শ প্রদানসহ সাবির্ক সহযোগীতার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
এজাহার নামীয় আসামি আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজীব, তদন্তে প্রাপ্ত আসামি মাসুদুর রহমান বিপ্লব ও রাসেলের বিরুদ্ধে ভিকটিম সবুজকে আগ্নেয়াস্ত্র ব্যাবহার করে গুলি করে হত্যা করার অপরাধ প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত থেকে এজাহার নামীয় আসামি আনিসুর রহমান কাবুল, মারুফুল ইসলাম বিপ্লব, সেন্টু, মনির চৌধুরী, ফারুক খান অভি, আবুল কাশেম ওরপে কাশু, সেলিম, আইমান ওয়াসেফ ওরফে অমিক, মো. কামরুজ্জামান রুবেল ও মিলন হোসেনের বিরুদ্ধে লাঠি শোটা নিয়ে দাঙ্গা সৃষ্টি করে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থী ও সাধারণ জনতাদের উপর হামলা চালিয়ে ভিকটিম সবুজের হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি সহযোগিতা করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে আন্দোলনকারীদের উপর দেশী অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি বর্ষণ করে আসামিরা। এসময় মামলার ভিকটিম সিএনজি চালক সবুজ মসজিদের দিকে আসছিলেন। এসময় সবুজ আসামিদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়। এরপর তাকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ঘটনার দিন মারা যান।
এ ঘটনায় ২০২৪ সালের ১ সেপ্টেম্বর সবুজের ভাই মনির হোসেন মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে চলতি বছরের ২৭ নভেম্বর শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মাজহারুল ইসলাম।
মামলার আসামিরা হলেন- ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক এমপি নুরনবী চৌধুরী শাওন, সাবেক এমপি সাদেক খান, সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলু, সৈয়দ নূর ইসলাম রাস্টন, শেখ মোহাম্মদ খোকন, আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজীব, জাহাঙ্গীর কবির নানকের পিএস মাসুদুর রহমান বিপ্লব, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতা আজিজুল হক রানা, আব্দুস সাত্তার ভুইয়া, মুহাম্মদ বদিউল আলম বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, আনিসুর রহমান কাবুল, মারুফুল ইসলাম বিপ্লব, সেন্টু, মনির চৌধুরী, ফারুক খান অভি, আবুল কাশেম ওরপে কাশু , সেলিম, আইমান ওয়াসেফ ওরফে অমিক, মো. কামরুজ্জামান রুবেল, মিলন হোসেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি রিয়াজ মাহমুদ ও ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি রাসেল।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
















