দাপুটে জয়ে শুরু ভারত-পাকিস্তানের, বৈভবের ছক্কার রেকর্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৯ ১২ ডিসেম্বর ২০২৫
দাপুটে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অভিযান শুরু ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজ নিজ ম্যাচ দুইশ উর্ধ্ব রান ব্যবধানে জয় পেয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
প্রথম ম্যাচে দুবাইয়ে ভারত ২৩৪ রানে হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে। পাকিস্তান ২৯৭ রানে হারিয়েছে মালয়েশিয়াকে।
আইসিসি একাডেমি মাঠে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত বৈভব সূর্যবংশীর ঝড়ো সেঞ্চুরিতে গড়ে রানের পাহাড়। ৬ উইকেটে করে ৪৩৩ রান।
ইনিংসের তৃতীয় ওভারে অধিনায়ক ও ওপেনার আয়ুশ মাত্রে (৪) ফিরলেও থামেনি রানের চাকা। দ্বিতীয় উইকেটে বৈভব ও অ্যারন জর্জ করেন ২১২ রানের জুটি।
উদ্দিশ সুরির বলে বোল্ড হওয়া ১৪ বছর বয়সী বৈভব ৯৫ বলে করেন ১৭১ রান। এই বাঁহাতি ওপেনারের ইনিংসে ছিল ৯ চার ও ১৪ ছক্কা।
বৈভবের ফিফটি করতে লেগেছে ৩০ বল। পরের ২৬ বলে করেন সেঞ্চুরি। পুরো ইনিংসে ১৪ ছক্কা মেরে নতুন কীর্তি গড়েছেন তিনি। যুবাদের ওয়ানডেতে এক ইনিংসে এটিই সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।
আরও পড়ুন: ৫৬ বলে সেঞ্চুরির পর ১৭১ রানে থামলেন সূর্যবংশী
এর আগে এই কীর্তি ছিল অস্ট্রেলিয়ার মাইকেল হিলের। ২০০৮ সালে নামিবিয়ার বিপক্ষে ১২ ছক্কা মেরেছিলেন তিনি।
বৈভবের ১৭১ রানের ইনিংসটি ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান করেছিলেন ভারত জাতীয় দলের সাবেক ব্যাটার আম্বাতি রাইড়ু।
আমিরাতের বিপক্ষে বৈভব ছাড়াও ভারতকে রানের পাহাড় গড়তে অবদান রাখেন অ্যারন ও ভিহান মালহোত্রা। দুজনই করেন সমান ৬৯ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে আমিরাত করতে পারে ৭ উইকেটে ১৯৯ রান। সর্বোচ্চ রান করেন সুরি। ৭৮ রানে অপরাজিত ছিলেন তিনি। ৫০ রান আসে পৃথ্বি মাধু।

ম্যাচসেরার পুরস্কার হাতে পাকিস্তানের মিনহাস।
সেভেনস স্টেডিয়ামে টসে হেরে দুই সেঞ্চুরিতে পাকিস্তানও গড়ে রানের পাহাড়। ইনিংসের দ্বিতীয় ওপেনার উসমান খান (১) ফিরলেও ৩ উইকেটে ৩৪৫ রান করে তারা।
তৃতীয় উইকেটে ২৯৩ রানের জুটি গড়েন ওপেনার সামির মিনহাস ও আহমেদ হুসাইন। দুজনই উদযাপন করেন সেঞ্চুরি।
মিনহাস ১৪৮ বলে খেলেন অপরাজিত ১৭৭ রানের ইনিংস। ১১৪ বলে ১৩২ রান করেন হুসাইন।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মালয়েশিয়া গুটিয়ে যায় মাত্র ৪৮ রানে। খেলতে পারে মাত্র ১১৮ বল। মালয়েশিয়ার কেউ দুই অঙ্কের রান ছুঁতে পারেননি।
পাকিস্তানের হয়ে সমান তিনটি করে উইকেট নেন আলি রাজা ও মোহাম্মদ সাইম। দানিয়েল আলি খান নেন দুই উইকেট।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















