৮ ঘণ্টা ঘুম কতটা দরকারি?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩২ ৯ ডিসেম্বর ২০২৫
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন স্বপ্নের মতোই। বিশেষ করে শীতের ছুটির মৌসুমে কাজ, উৎসব প্রস্তুতি ও দৈনন্দিন চাপের মাঝে অনেকেই ঠিকমতো বিশ্রাম পান না।
সাধারণ ধারণা হলো- ভালো স্বাস্থ্যের জন্য প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুম জরুরি। গবেষণাও বলে, এর কম ঘুম হলে স্থূলতা, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগসহ নানা জটিলতার ঝুঁকি বাড়ে।
কিন্তু হার্ভার্ড মেডিকেল স্কুলের সহকারী অধ্যাপক ও সেন্টার ফর স্লিপ অ্যান্ড কগনিশনের পরিচালক ড. টনি কানিংহ্যামের মতে, শুধু ঘুমের ঘণ্টা নয়, ঘুমের গুণগত মান আরও গুরুত্বপূর্ণ।
ঘুমের মান নির্ধারণ করে দুটি বিষয়
শরীরে ঘুম নিয়ন্ত্রণ করে দুই প্রক্রিয়া—স্লিপ প্রেসার এবং সার্কাডিয়ান রিদম
• স্লিপ প্রেসার তৈরি হয় দীর্ঘ সময় জেগে থাকার ফলে। যত বেশি সময় আপনি জেগে থাকবেন, তত বেশি ঘুম পাবে। যেন ক্ষুধা বাড়ার মতোই স্বাভাবিক একটি প্রক্রিয়া।
• সার্কাডিয়ান রিদম হলো শরীরের অভ্যন্তরীণ ঘড়ি, যা কিনা কখন ঘুম পাবেন আর কখন সতেজ থাকবেন, তা নিয়ন্ত্রণ করে।
এই দুই প্রক্রিয়া যখন তাল মিলিয়ে কাজ করে, তখনই ঘুম হয় গভীর ও প্রশান্ত। তাই অনিয়মিত ঘুমের সময় বা হঠাৎ জেগে থাকা- সবই ঘুমের মান কমিয়ে দিতে পারে।
কখন ঘুমোতে যাবেন?
ঘুমাতে যাওয়ার সময়টি নির্ভর করবে আপনার ঘুম পাওয়ার অনুভূতির উপর, শুধু ক্লান্তির উপর নয়। বিছানায় শুয়ে ২০–৩০ মিনিটেরও বেশি সময় ধরে এপাশ ওপাশ করে যদি ঘুম না আসে, তাহলে বুঝতে হবে স্লিপ প্রেসার যথেষ্ট হয়নি। সেক্ষেত্রে হালকা, শান্ত কাজ- যেমন উষ্ণ পানি দিয়ে গোসল, মেডিটেশন বা কম আলোয় পড়া কাজে দেয়।

সবার ঘুমের চাহিদা এক নয়
ড. কানিংহ্যাম বলছেন, “সবাইকে যে আট ঘণ্টাই ঘুমাতে হবে- এমন কোনো নিয়ম নেই।” কারও কারও শারীরিক গঠন অনুযায়ী ৫–৬ ঘণ্টাই যথেষ্ট, আবার কেউ ৯–১১ ঘণ্টা না ঘুমালে সতেজ বোধ করেন না।
নিজের আদর্শ ঘুমের সময় খুঁজে নেওয়ার সহজ পদ্ধতি
যদি কয়েকদিন একটু ফাঁকা সময় পাওয়া যায়—ছুটিতে বা বাড়িতে থাকাকালীন—তাহলে চেষ্টা করুন একটি ছোট পরীক্ষা:
• একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান, যে সময় নিশ্চিত ঘুম পাবে।
• অ্যালার্ম ছাড়া ঘুম ভাঙতে দিন।
• ঘরে অন্ধকার রাখুন, ঘড়ি বা আলো যেন সময় বুঝতে না দেয়।
প্রথম কয়েকদিন আপনার শরীর ঘুমের ঘাটতি পূরণ করতে বেশি ঘুমাতে পারে। কিন্তু তিন-চার দিন পর দেখবেন, প্রতিদিন প্রায় একই সময়ে আপনার ঘুম ভাঙছে। সেটাই আপনার প্রাকৃতিক ঘুমের সময়।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















