উইকেটরক্ষক থেকে যেভাবে ‘ভয়ংকর’ পেসার হলেন স্টার্ক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৭ ৯ ডিসেম্বর ২০২৫
ক্রিকেটবিশ্বের ভয়ংকর পেসারদের একজন হলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। বাঁহাতি এই পেসারের বল মোকাবিলা করতে থরথর করে কাঁপতে থাকার উপক্রম হয় ব্যাটারদের। অথচ স্কুল ক্রিকেটে বোলার নয়, বরং উইকেটরক্ষক হিসেবে খেলতেন তিনি।
হোমবুশ বয়েজ হাই স্কুলে পড়ালেখা করার সময় নিয়মিত ক্রিকেট টুর্নামেন্টগুলোতে অংশ নিতেন মিচেল স্টার্ক। সেখানে উইকেটরক্ষকের ভূমিকা পালন করেছেন তিনি। এছাড়া লিডকম্ব পাবলিক স্কুলে খেলাকালেও হাতে কিপিং গ্লাভস থাকত তার।
কিন্তু সবকিছু বদলে যায় ১৪ বছর বয়সে। ওয়েস্টার্ন সাবার্নস গ্রিন শিল্ড দলে ট্রায়াল দিতে গিয়ে স্টার্ককে প্রথমে দেখেন বিখ্যাত কোচ নিল ডি’কস্তা। দূর থেকে তার দৌঁড়ানো দেখে তিনি স্টার্ককে বলেছিলেন, ‘‘আমি তোমাকে দিয়ে বল করাতে চাই।’’
স্টার্ক কোচকে জানান তিনি বোলার নয়, একজন উইকেটরক্ষক। কিন্তু ডি’কস্তার উত্তর ছিল স্পষ্ট, দলে জায়গা পেতে হলে কিপিং ভুলে যেতে হবে। এরপর থেকেই নতুন পথচলা শুরু হয় মিচেল স্টার্কের। কোচ ডি কস্তার হাত ধরেই গতিময় পেসার বনে যান তিনি।

১৪ বছর বয়সে মিচেল স্টার্ক।
স্টার্কের এই বদলে যাওয়ার গল্প স্মরণ করে হোমবুশ বয়েজ হাই স্কুলের ইংরেজি শিক্ষক জেইবান এলারা বলেন, ‘‘যখন স্টার্ক স্কুল দলে খেলতেন, তখন তার গতিতে উইকেটরক্ষকই দাঁড়াতে পারত না।’’
ডি’কস্তার চোখে স্টার্কের অ্যাথলেটিক গড়ন ছিল অনন্য। তিনি শরীরী সক্ষমতা চিনে নিয়ে তৈরি করেন নতুন দক্ষতা। যা পরে স্টার্ককে নিয়ে যায় এনএসডব্লিউ অনূর্ধ্ব-১৭ দলে। মাত্র ১৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক, সঙ্গে মাইকেল ক্লার্ক ও ফিল হিউজদের মতো সিনিয়রদের পাশে দাঁড়িয়ে নিজের নাম জানান দেন তিনি।
এরপর আর পেছনে ফিরতে হয়নি স্টার্ককে। ধীরে ধীরে স্টার্ক হয়ে ওঠেন বিশ্বসেরা বাঁহাতি পেসার। গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে টপকে টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল বাঁহাতি ফাস্ট বোলার বনে যান স্টার্ক। ফর্ম ও ফিটনেস ধরে রাখতে পারলে হয়ত ৫০০ উইকেটের মাইলফলকেও পৌঁছে যাবেন তিনি।
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- খুশির ঈদ শনিবার, প্রস্তুতি সম্পন্ন
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ঈদে চড়া মসলার বাজার
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
















