ব্লাউজের সঙ্গে জিন্স, জয়া লিখলেন ‘ডোন্ট বি এন অ্যাপল’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২১ ১১ ডিসেম্বর ২০২৫
সামাজিক মাধ্যমগুলোতে বেশ জনপ্রিয় জয়া আহসান। শুধু ফেসবুকেই আছে ৫ দশমিক ৭ মিলিয়ন ফলোয়ার। প্রায়ই সময় সেখানে তাকে ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও শেয়ার করতে দেখা যায়। কখনো নিজের ছাদ-বাগানে সবজি তুলছেন কখনোবা কোথাও ঘুরতে গেছেন পরিবার নিয়ে- সেসবের ছবি পোস্ট করছেন তিনি।
সর্বশেষ বুধবার ফেসবুকে এই অভিনেত্রী কয়েকটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন, “ডোন্ট বি এন অ্যাপল”- যার বাংলা অনেকটা এরকম, “আপেল হয়ো না।”
জয়ার এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে চলছে বেশ আলোচনা। কারণ ওই পোস্টের ছবিতে তার পোশাক ও সাজসজ্জাই তাকে আলোচনায় এনেছে।
ছবিগুলোতে নতুন করে নিজেকে উপস্থাপন করেছেন দুই বাংলার জনপ্রিয় এই নায়িকা। ছবিতে তার পরনে দেখা গেছে, পাথরের কাজ করা লাল রঙের ব্লাউজ, সঙ্গে ধূসর জিন্স। মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ, কপালে সিঁদুরের টিপ আর চোখে রোদচশমায় দারুণ মানিয়েছে জয়াকে।

ছবির ক্যাপশনে জয়া ইংরেজিতে লিখেছেন, “ডোন্ট বি এ্যান অ্যাপল”।
নকশা করা চুড়িও পরতে দেখা গেছে নায়িকাকে। হাতে একটা লাল আপেলও ছিল। আপেলটি কখনও দুই ঠোঁটের কাছাকাছি কখনও কপালের কাছে রেখে পোজ দিতে দিয়েছেন।
ছবিগুলো পোস্ট দিতেই ভাইরাল হয়ে যায়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই পোস্টে ৭৮ হাজার রিঅ্যাকশন ও ১২ হাজার ৩০০ মন্তব্য পড়ে। শেয়ার করেছেন ১ হাজার ৩০০জন।
মন্তব্যের ঘরে তার ভক্তরা উঞ্চ মতামতই বেশি দিয়েছেন। অনেকে প্রশংসাও করেছেন। জয়ার ক্যাপশনের জবাবে সালেহিন ফেরদাউস প্রিন্স নামের একজন লেখেন, “কিন্তু আমি তো আপেল হতে চাই। আপেল হইলে কী সমস্যা জয়া?”
নকুল বিশ্বাস নামের একজন লিখেছেন, “নাহ! আপেল হওয়া রিস্ক হয়ে যাবে!” আর কে রাসেল খান জয়ার রূপের প্রশংসা করে লেখেন, “আপেল ফ্রিজে রাখলে যেমন দেখায়! ঠিক তেমনি।”
শিমু আক্তার জান্নাত নামের এক নারী ভক্ত লিখেছেন, “এই প্রথমবার দেখলাম প্যান্টের সঙ্গে ‘বিলাস ভাই’ এটা আবার কেমন ড্রেস?”
ফারয়াল কবির শারজিনা নামের আরেক নারীর আইডি থেকে লেখা হয়েছে, “জিন্স প্যান্ট আর ব্লাউজ তো পরলেন, এবার সঙ্গে শাড়িটাও পরে ফেলেন আপা।”

জয়া ছবিগুলো ফেসবুকে পোস্ট দিতেই ভাইরাল হয়ে যায়।
মোহাম্মদ সুলতান আহমেদ মন্তব্য করেছেন, “একঘণ্টা বাইক রাইড করে শীতে কাঁপিতেছিলাম, ফোনটা হাতে নিয়ে পিকগুলো দেখে মোটামুটি একটা হিট চলে আসছে।” এরপর তিনি হাসির ইমোজি ব্যবহার করেছেন মন্তব্যের ঘরে।
আফরিন সুলতানা লিখেছেন, “আগে শুনতাম বয়স হলে ভীমরতিতে ধরে, আর এখন সেটা দেখতেছি।”
অন্বেষা রায় মুখোপাধ্যায় মন্তব্য করেন, “খুবই স্টাইলিশ আর মজাদার।”
জয়াকে সর্বশেষ পশ্চিমবঙ্গের ‘ডিয়ার মা’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী ২’ কাজ করেছেন বলে জানা গেছে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
















