নতুন খবর দিলেন জয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০২ ১ জানুয়ারি ২০২৬
নতুন বছরের প্রথম দিনেই নতুন খবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে তার ‘ওসিডি’সিনেমাটি।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অভিনেত্রী নিজেই খবরটি নিশ্চিত করেন।
বৃহাস্পতিবার জয়া সিনেমাটির একটি পোস্টার শেয়ার করেন তার ফেসবুকে। ক্যাপশনে তিনি লেখেন, ‘মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।’ একইসঙ্গে সিনেমাটির মুক্তির তারিখ জানান তিনি।

এ ছবিতে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে জয়াকে। তার চরিত্রের নাম শ্বেতা। যার জীবনে রয়েছে অতীতের ধূসর ছায়া।
একটা তিক্ত অভিজ্ঞতা নষ্ট করে দিতে পারে একজন শিশুর আগামী। তা ছেলে হোক বা মেয়ে। আর সেই তিক্ত অভিজ্ঞতার বোঝা তাঁকে বয়ে বেড়াতে হয় সারাটা জীবন। তেমনই এক অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে নির্মিত পরিচালক সৌকর্য ঘোষালের ছবি ‘ওসিডি’।
ছবি প্রসঙ্গে পরিচালক সৌকর্য বলছেন, ‘‘এই ছবি আমার এক প্রতিবাদের ভাষা বলা যেতে পারে। চারিদিকে এত বাচ্চাকে দেখেছি বিভিন্ন ঘটনার শিকার হতে তা বলার নয়। এমনও বহু শিশুকে দেখেছি যারা হেনস্তার শিকার হয়েও শুধুমাত্র ভয়ে ও পরিবারকে পাশে না পেয়ে চুপ করে থাকে। আর তার ফলে কোনওভাবেই ধরা পড়ে না অভিযুক্তরা। তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়।’’
তিনি আরও বলেন, ‘‘পরিবার বেশিরভাগ ক্ষেত্রেই এমন ঘটনার শিকার শিশুদের চুপ থাকতে বলে সমস্যা এড়াতে। আজও সমাজে বুক ফুলিয়ে তারাই ঘোরে। আর তার ফলে যা হয় তা হল একটি শিশু চিরটাকাল এই স্মৃতি নিজের মধ্যে বয়ে নিয়ে যায়। যার উপশম হয় না কখনও।”

উল্লেখ্য, ২০২১ সালে এ সিনেমার শুটিং হলেও মুক্তির আলো দেখেনি। অবশেষে সব জট কাটিয়ে বড়পর্দায় মুক্তি পাবে ‘ওসিডি’। জয়া আহসান ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











