এ আর রহমানের সমালোচনায় তসলিমা, দিলেন শাহরুখ-সালমানের উদাহরণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৯ ২০ জানুয়ারি ২০২৬
ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমান সম্প্রতি দাবি করেন- তিনি ৯ বছর ধরে বলিউডে তেমন কাজ পাচ্ছেন না। এর কারণ হিসেবে তিনি ‘মুসলমান’ ধর্মে বিশ্বাসী হওয়াকে উত্থাপন করেছেন।
এ আর রহমানের বক্তব্যকে বলিউডের অনেক তারকা সমর্থন করেননি। এবার তার বক্তব্যে সমালোচনা করলেন ভারতে বসবাসরত লেখিকা তসলিমা নাসরিন।
তসলিমা সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, “এ আর রহমান একজন মুসলিম এবং ভারতের ভীষণভাবে বিখ্যাত। আমি যতদূর শুনেছি তার পারিশ্রমিক অন্য শিল্পীদের থেকে অনেক বেশি। তিনি সম্ভবত ভারতের সবথেকে ধনী সঙ্গীতশিল্পী। কিন্তু হঠাৎ করেই তিনি অভিযোগ করেন যে একজন মুসলিম বলে তিনি বলিউডে কাজ পাচ্ছেন না।”
বলিউড অভিনেতা শাহরুখ খান ও সালমান খানের উদাহরণ দিতে গিয়ে তিনি লেখেন, “শাহরুখ খান কিন্তু এখনও বলিউডের বাদশা। এছাড়াও সালমান খান থেকে শুরু করে আমির খান সকলেই। রয়েছেন জাবেদ আখতার এবং শাবানা আজমি সহ বহু তারকা, যারা মুসলিম হলেও সবাই সুপারস্টার।”

শাহরুখ খান ও সালমান খান
এক্স পোস্টে তসলিমার দাবি, “বিখ্যাত এবং ধনী ব্যক্তিরা কখনওই কোনো সমস্যার সম্মুখীন হন না, সেটা তারা যে ধর্মের বা বর্ণের বা যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন। সমস্যা হয় আমার মতো দরিদ্র মানুষের।”
নিজের দর্শন ও সংগ্রামের কথা বলতে গিয়ে তসলিমা লেখেন, ‘আমি একজন কট্টর নাস্তিক কিন্তু আমার নামের কারণে আমাকে একজন মুসলিম বলে ধরে নেওয়া হয়। যারা মুসলিম বিরোধী, তারা কে নাস্তিক বা কে বিশ্বাসী তাতে পরোয়া করে না।”
“কেউ অ্যাপার্টমেন্ট ভাড়া দিতে চায় না। আমি যখন হাসপাতালে যাই তখন আমাকে প্রতারণার শিকার হতে হয়। আমাকে মারধর করা হয়। এই সমস্যা কখনো এ আর রহমানের জীবনে আসেনি।”
ওই পোস্টের সবশেষে ভারত সম্পর্কে তসলিমা লেখেন, “এই দেশের নারী পুরুষ সকলেই আমার ভীষণ কাছের মানুষ। এ দেশের সংস্কৃতি আমারও সংস্কৃতি। এ আর রহমান হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সব মানুষের কাছেই শ্রদ্ধার পাত্র। করুণার পাত্র নয়।”
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
















