ইচ্ছাকৃতভাবেই ‘অবৈধ বোলিং অ্যাকশন’ করেছিলেন সাকিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৩ ৮ ডিসেম্বর ২০২৫
গত বছর অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছিল সাকিব আল হাসানের বিরুদ্ধে। পরীক্ষা দিয়ে সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তিও পান তিনি। এবার বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জানিয়েছেন, ইচ্ছেকৃতভাবেই অবৈধ বোলিং অ্যাকশন করেছিলেন তিনি।
২০২৪ সালে সারে’র হয়ে খেলতে ইংল্যান্ডে যান সাকিব। সেখানে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যার কারণে নিষেধাজ্ঞায়ও পড়তে হয়।
গত বছর ডিসেম্বরে ইংল্যান্ডের লাফবারো ইউনিভার্সিটিতে স্বাধীন পরীক্ষায় সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়। যার কারণে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত সব ধরনের প্রতিযোগিতায় তার বোলিং নিষিদ্ধ হয়। আইসিসির নিয়ম অনুযায়ী, সেই নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেটেও কার্যকর হয়।
এ নিয়ে এবার মুখ খুলেছেন সাকিব। বর্তমানে এমআই এমিরেটসের হয়ে আইএল টি-টোয়েন্টি খেলতে আরব আমিরাতে আছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। রবিবার রাতে টুর্নামেন্টে অভিষেকও হয়ে গেছে তার।
সেখানে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ নামের এক পডকাস্টে কথা বলেন সাকিব। অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে ৩৮ বছর বয়সী এই তারকা বলেন, “আমার মনে হয়, একটু ইচ্ছা করেই (অবৈধ বোলিং) করছিলাম। কারণ, আমি ওই এক ম্যাচে ৭০ ওভারের বেশি বোলিং করেছিলাম। টেস্টেও কখনো এত ওভার করিনি। সারের হয়ে টন্টনে সাসেক্সের বিপক্ষে চার দিনের ম্যাচ ছিল। প্রচণ্ড ক্লান্ত ছিলাম।”
সাকিব সেবার ইংল্যান্ডে গিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে। সেই সিরিজের সঙ্গে ভ্রমণক্লান্তি ও লম্বা সময় ধরে বল করা—ক্লান্তি স্বাভাবিকভাবে জেঁকে বসেছিল সাকিবের কাঁধে। সেই ক্লান্তির কারণেই কি অবৈধ বোলিং?
সেই ক্লান্তি নিয়ে সাকিব আরও বলেন, “পাকিস্তানে পরপর দুটি টেস্ট জিতে আমি ওই চার দিনের ম্যাচ খেলতে গিয়েছিলাম। মনে হয়েছিল, আম্পায়ার অন্তত আমাকে একবার সতর্ক করতে পারত। তবে নিয়ম তো নিয়মই। তাই তাদের অধিকার ছিল। আমি অভিযোগ করিনি।”
বোলিং অ্যাকশন শুধরাতে তিনবার পরীক্ষা দিতে হয় সাকিবকে। প্রথমবার ব্যর্থ হওয়ার পর নিজের অ্যাকশনের ভিডিও দেখে তিনি বুঝতে পারেন কোথায় সমস্যা। এ নিয়ে সাকিব বলেন, “তারপর দুই সপ্তাহ ট্রেনিং করে আবার সারেতে যাই। তারা খুব সহায়তা করেছে। দুই সেশন করতেই দেখি সব ঠিক হয়ে গেছে। মনে হলো, এ তো খুব সহজ!”—বলেছেন তিনি।
গত মৌসুমে সারের হয়ে সাকিব মাত্র একটি ম্যাচ খেলেন। মোট করেন ৬৩.২ ওভার। প্রথম ইনিংসে করেন ৩৩.৫ ওভার ও দ্বিতীয় ইনিংসে ২৯.৩ ওভার।
এরপর চলতি বছরে লাফবারোতে তৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাকিব আবারও বোলিংয়ের অনুমতি পান। এর মাঝখানে চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষায় ব্যর্থ হওয়ায় বিসিবি তাকে চ্যাম্পিয়নস ট্রফির দলে নেয়নি। যদিও বোর্ড জানিয়েছিল, ব্যাটার হিসেবে সাকিব সব ধরনের ক্রিকেটেই খেলতে প্রস্তুত ছিলেন।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















