১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৭ ১১ ডিসেম্বর ২০২৫
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে মনোনয়নপত্র জমার শেষ সময় ঠিক করা হয়েছে ২৯ ডিসেম্বর।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে এই তফসিল ঘোষণা করেন তিনি। ভয়ভীতি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান সিইসি।
আচরণবিধি মেনে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান এ এম এম নাসির উদ্দিন। সরকারি কর্মকর্তাদেরকে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ”এক্ষেত্রে কোনো গাফিলতি সহ্য করা হবে না।”
সিইসি বলেন, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই এই কমিশনের প্রধান লক্ষ্য। এরই মধ্যে নির্ভূল ভোটার তালিকা তৈরি করা হয়েছে। প্রায় অকার্যকর পোস্টাল ভোটকে কার্যকর করা হয়েছে।”
ঘোষিত তফসিল অনুযায়ী, জাতীয় নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু ২২ জানুয়ারি, আর প্রচার শেষ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সারাদেশে ৩০০ সংসদীয় আসনে ভোটগ্রহণ করা হবে।
এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর এই নির্বাচন হতে যাচ্ছে। তাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা সংস্কার প্রশ্নে জুলাই সনদের ওপর রায় দেবেন, যাকে গণভোট বলা হচ্ছে।
আওয়ামী লীগ শাসনামলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর এটি জাতির ইতিহাসে সেরা নির্বাচন হবে বলে এরই মধ্যে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। সরকারি চাকরিজীবীরাও এই নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে বলে ভোটের সময়ও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, যা এতদিন ছিল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
২০২৪ সালের ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এরপর ১৬ মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করলো ইসি।
গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, গণভোট ও জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে। এদিন দুই ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন সিইসি।
গত বছরের ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন হয়। আসন্ন নির্বাচনই হবে এই কমিশনের অধীনে প্রথম কোনো নির্বাচন।
নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনীর মিলিয়ে প্রায় ৯ লাখ সদস্য কাজ করবেন। ইতিহাসে যা সর্বোচ্চ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইতোমধ্যে রেকর্ডসংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা


