যেসব কারণে ঘটছে ট্রেন দুর্ঘটনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩২ ১৩ নভেম্বর ২০১৯
মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের পাশাপাশি ত্রুটিপূর্ণ সিগন্যালিং ব্যবস্থাসহ অন্তত ৭টি কারণে ট্রেন দুর্ঘটনা ঘটছে। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া অপরিকল্পিত রেল লাইনের পাশে বনায়নের ফলে সিগন্যাল বাতি দেখতে না পারাও দুর্ঘটনার অন্যতম কারণ।
সেই সঙ্গে রয়েছে চলন্ত অবস্থায় চালকের ঘুমিয়ে পড়া। লোকো মাস্টার এবং রেলের গার্ডদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
গেল সোমবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার মন্দভাগ রেল স্টেশনে ঘটে যাওয়া প্রাণঘাতি দুর্ঘটনাই শুরু কিংবা শেষ নয়। নানা ত্রুটি-বিচ্যুতির কারণে রেলপথে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনা।
অবৈধ লেভেল ক্রসিং দিয়ে রেললাইনে অন্যান্য যানবাহন উঠে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত রিপিটার সিগন্যাল লাগানো হয়নি। যে কারণে লোকো মাস্টার দূরবর্তী সিগন্যাল দেখতে না পেলে তার কিছু করার থাকে না। অথচ রিপিটার সিগন্যাল কার্যকর থাকলে দুর্ঘটনা অনেকাংশ এড়ানো সম্ভব।
লোকো মাস্টার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, অপরিকল্পিত বনায়ন দুর্ঘটনার অন্যতম কারণ। চট্টগ্রাম রেলওয়ে লোকো মাস্টার মোহাম্মদ হানিফ বলেন, অবৈধ লেভেল ক্রসিং মারাত্মক সমস্যা। লাইনে গাড়ি উঠে গেলে আসলে তখন কিছু করার থাকে না।
রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিন ২৫০’র বেশি ট্রেন চলাচল করছে। এর মধ্যে যাত্রীবাহী ট্রেন রয়েছে ১৫০’র বেশি। কিন্তু মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন জোড়াতালি দিয়ে সচল রাখতে হচ্ছে রেল যোগাযোগ। সেই সঙ্গে ত্রুটিপূর্ণ সিগন্যাল ব্যবস্থাও রেল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে দাবি ইঞ্জিন চালক বা লোকো মাস্টারদের।
চট্টগ্রাম রেলওয়ের লোকো মাস্টার জাহিদুল ইসলাম বলেন, গাড়িটি কন্ট্রোল করার জন্য যে অটোমেটিক ব্রেক, সেগুলো অনেক সময় কাজ করে না। সেজন্য মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়ে ঝুঁকিপূর্ণভাবে আমাদের কাজ করতে হচ্ছে।
লোকো মাস্টার মজিবুর রহমান বলেন, ফগ সিগন্যালের ব্যবস্থা আছে রেলওয়েতে, এটা অদ্যাবধি চাকরিতে আসার পর থেকে তা পাইনি। রেল পরিচালনার ক্ষেত্রে শীত মৌসুমে সবচেয়ে বেশি বেকায়দায় পড়তে হয়। কুয়াশার কারণে সিগন্যাল বাতি দেখা না যাওয়ার কারণে ফগ লাইট লাগানোর নিয়ম। কিন্তু অধিকাংশ পথে এখনো এর ব্যবস্থা করা হয়নি।
চট্টগ্রাম রেলওয়ের গার্ড মোহাম্মদ ফয়েজ বলেন, সিগন্যালের লাইটটা হয়তো সঠিক জ্বলে না। কোনোটা হালকা থাকে, আবার কোনোটা উজ্জ্বল থাকে। উজ্জ্বল থাকলে সমস্যা থাকে না। যেটা আলো কম থাকে চোখে পড়ে না, ওটার কারণে হয়তো পারে।
রেলওয়ে গার্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক আল আমিন শামীম বলেন, সিগন্যালটা প্রথম থেকে অথবা দূর থেকে দেখা যাচ্ছে, এমন সময় হয়তো সেটা ফ্লাই ব্যাক করছে, হ্যাঁ দুষ্কৃতকারীরা অনেক সময় ফ্লাই ব্যাগ করে। এ ধরনের কারণেও দুর্ঘটনা হতে পারে।
তবে চলতি পথে লোকো মাস্টারের ঘুমিয়ে পড়ার কারণেও দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, প্রতিটি ট্রেনে কাজ করার আগে নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের বিশ্রাম দেয়া হয়। কারণ, যেন তিনি মানসিকভাবে, শারীরিকভাবে সুস্থ থাকেন, যাতে প্রতিটি ট্রেনে সুন্দরভাবে কাজ করতে পারেন।
বছরে আড়াই থেকে ৩ কোটি যাত্রী পরিবহন করে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে গত ৩ দশকে রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩০০ মানুষের। সোমবার রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এতে ১৬ জন মারা যান এবং শতাধিক যাত্রী আহত হন।
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব

