যেসব দেশকে টপকে ২৫তম বৃহৎ অর্থনীতি হবে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৫ ২৯ ডিসেম্বর ২০২০
২০৩৫ সালের মধ্যে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতি হবে বাংলাদেশ। সেজন্য শুধু বর্তমান অর্থনৈতিক উন্নয়নের ধারাটা ধরে রাখতে হবে। যুক্তরাজ্যের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) এ পূর্বাভাস দিয়েছে।
গেল শুক্রবার ‘ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবল-২০২১’ শিরোনামে রিপোর্ট প্রকাশ করেছে সিইবিআর। তাতে আগামী ১৫ বছরে বিশ্বের কোন দেশের অর্থনীতি কেমন হবে, সেই অনুমাণ করা হয়েছে। প্রতিবছর এ রিপোর্ট প্রকাশ করে তারা।
তাদের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ ১৯৩টি দেশের মধ্যে বহু ধাপ ওপরে উঠে আসবে বাংলাদেশ। বিশ্বের ২৫তম বৃহত্তম অর্থনীতি হবে এ দেশ। ২০২০ সালের সূচক অনুযায়ী, এখন বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ।
সিইবিআর বলছে, এক করোনাভাইরাস বিশ্ব অর্থনীতি ওলটপালট করে দিয়েছে। ইউরোপ-আমেরিকা-এশিয়ার বেশিরভাগ বড় অর্থনীতির দেশ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে মহামারি সত্ত্বেও চলতি বছর প্রবৃদ্ধির সংকোচন এড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ। সামনের বছরগুলোতে এদেশের অর্থনীতির জোরালো প্রবৃদ্ধি আশা করা হচ্ছে।
কোভিড-১৯ অতিমারি শুরুর আগের বছরগুলোতে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি বেশ ভালো ছিল। জনসংখ্যা বৃদ্ধি সত্ত্বেও সেটা হয়েছে। গেল ৫ বছরে গড়ে এখানে জনগণ বাড়ে ১ শতাংশ।
বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক হারে করোনা ছড়িয়েছে। তবে সেই তুলনায় বাংলাদেশে সংক্রমণ কম। চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত এদেশে প্রাণঘাতী ভাইরাসে মারা গেছেন ৭০৫২ জন। প্রতি ১ লাখে যা মাত্র ৪ জন।
স্বভাবতই বাংলাদেশের জনস্বাস্থ্যের ওপর মহামারির প্রভাব পড়েছে সীমিত। তবে এতে অর্থনীতির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। কারণ, বিশ্বজুড়ে পণ্যের চাহিদা কমেছে। আন্তর্জাতিক সাপ্লাই চেইনও বিপর্যস্ত হয়েছে।
তবে অনেক দেশে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হলেও তা এড়িয়ে গেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, এ বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩.৮ শতাংশ। যেখানে ২০১৯ সালে হয় ৮.২ শতাংশ। সিইবিআর’র ভাষ্যমতে, ২০২১-২০২৫ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি হবে গড়ে ৬. ৮ শতাংশ। কিন্তু পরের ১০ বছরে এ হার কিছুটা কমে গড়ে ৬.৫ শতাংশ হবে।
চলতি বছর বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ৫১৩৯ ডলার। সেই হিসাবে এখন নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এটি।
অর্থনীতিতে বাংলাদেশের নাটকীয় উত্থান ঘটছে। সিইবিআর’র সূচক অনুযায়ী, বিশ্ব অর্থনীতিতে ২০৩৫ সালের মধ্যে প্রথম ২৫ দেশের তালিকায় ঢুকে যাবে এ দেশ। বাংলাদেশের বর্তমান অবস্থান ৪১, ২০২৫ সালে হবে ৩৪, ২০৩০ সালে দাঁড়াবে ২৮। আর ২০৩৫ সালে হবে বিশ্বের ২৫তম বৃহত্তম অর্থনীতি।
সেই হিসাবে অর্থনীতিতে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ডেনমার্ক, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মিশর, নরওয়ে, আর্জেন্টিনা, ইসরায়েল, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, নাইজেরিয়া, বেলজিয়াম, সুইডেন, ইরান ও তাইওয়ানকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। বর্তমান বিশ্ব সূচকে এদেশের ওপরে রয়েছে সেই দেশগুলো। কারণ তাদের অর্থনীতি বাংলাদেশের চেয়ে বড়।
উল্লেখ্য, কেবল কোন দেশের অর্থনীতির জিডিপির আকার ধরে এ সূচক তৈরি করা হয়। নাগরিকের মাথাপিছু আয় কিংবা জীবনমান আমলে নেয়া হয় না। পক্ষান্তরে, বাংলাদেশ একটি জনবহুল দেশ। ২০৩৫ সাল পর্যন্ত জনসংখ্যা আরও বাড়বে। তাই টপকে যাওয়া দেশগুলোর তুলনায় সবদিক থেকে এদেশের মানুষের জীবনমানে ওই সময়ও পার্থক্য থাকবে।
সিইবিআর’র সূচকে বিশ্ব অর্থনীতিতে এখনো এক নম্বর শক্তি যুক্তরাষ্ট্র। এরপর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে যথাক্রমে চীন ও জাপান। প্রথম ১০টি দেশের তালিকায় এরপর ক্রমান্বয়ে রয়েছে জার্মানি, যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স, ইতালি, কানাডা ও কোরিয়া।
২০৩৫ সালে এ প্রথম ১০টি দেশের তালিকা থেকে পড়ে যাবে ইতালি, কানাডা ও কোরিয়া। তাদের স্থলে প্রথম ১০টি দেশের তালিকায় ঢুকবে ইন্দোনেশিয়া, ব্রাজিল ও রাশিয়া। ২০৩৫ সাল নাগাদ বিশ্বের প্রথম ২৫টি দেশের তালিকায় যুক্ত হবে তিনটি নতুন দেশ-ভিয়েতনাম, ফিলিপাইন ও বাংলাদেশ।
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়













