যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:১৫ ২৪ জুলাই ২০২৬
এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে হলে লাইফস্টাইলে নজর দেওয়া জরুরি। তার জন্য রোজের অভ্যাসেও কিছু বদল আনতে হয়। সম্প্রতি ফিটনেস ইনফ্লুয়েন্সার মীনাক্ষী কোলেস্টেরলের মাত্রা কমাতে কিছু অভ্যাসের কথা শেয়ার করেছেন।
কোন অভ্যাসে কমতে পারে কোলেস্টেরল?
# প্রতিদিন এক কাপ ডাল বা কলাই খাওয়া
# প্রতিদিন এক টেবিল চামচ বাদাম খাওয়া
# রিফাইন্ড বা প্রক্রিয়াজাত আটা-ময়দার বদলে হোল গ্রেইন বা দানাশস্য বেছে নেওয়া
# ডায়েটে স্বাস্থ্যকর ফ্যাট রাখা উচিত
# নিয়মিত স্ট্রেন্থ ট্রেনিং করা
# পর্যাপ্ত ঘুম
অভ্যাস কীভাবে কোলেস্টেরলের মাত্রা কমায়?
ডাল ও কলাই
এতে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকে। ফাইবার অন্ত্রে কোলেস্টেরলের শোষণ কমাতে সাহায্য করে। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফাইবার।
বাদাম
আমন্ড, আখরোটের মতো বাদামে স্বাস্থ্যকর আনস্যাচুরেটেড ফ্যাট, ফাইবার এবং প্ল্যান্ট বেসড প্রোটিন রয়েছে। এগুলো এলডিএল কমাতে এবং এইচডিএল কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে।
হোলগ্রেইন বা দানাশস্য
ময়দা বা রিফাইন্ড শস্যের খাবার কোলেস্টেরলের সমস্যা বাড়ায়। এর পরিবর্তে হোলগ্রেইন বা গোটাশস্য খেলে শরীর পর্যাপ্ত ফাইবার পায়। এই ধরনের খাবার ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
স্বাস্থ্যকর ফ্যাট
কোলেস্টেরলের মাত্রা বাড়লে ফ্যাটজাতীয় খাবার এড়িয়ে চলতে হয়। তবে স্বাস্থ্যকর ফ্যাট ডায়েটে রাখতে হয়। অলিভ অয়েল, সর্ষের তেল, অ্যাভোকাডো, বিভিন্ন বীজ এবং মাছে হেলদি ফ্যাট পাওয়া যায়। এগুলো কোলেস্টেরল মাত্রা উন্নত করতে সাহায্য করে।
ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম
শুধু ডায়েট দিয়ে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা যায় না। হার্ট ভালো রাখতে হলে নিয়মিত ব্যায়াম করাও দরকার। এতে শরীরে রক্ত সঞ্চালন সচল থাকে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। আর পর্যাপ্ত ঘুম সামগ্রিক স্বাস্থ্যের জন্য জরুরি। কারণ ঘুমের অভাবে ওবেসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স, প্রদাহ ইত্যাদি বাড়তে থাকে। তাই ঘুমের সঙ্গে আপস নয়।
কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে আর কী করা উচিত?
# কোলেস্টেরলের মাত্রা কমাতে ধূমপান ও মদ্যপানও ত্যাগ করতে হবে।
# ছুঁয়ে দেখা যাবে না প্রক্রিয়াজাত খাবার।
# হৃদরোগে আক্রান্ত হলে বা বংশে হাইপারকোলেস্টেরোলেমিয়ার ইতিহাস থাকলে নিয়মিত লিপিড প্রোফাইল পরীক্ষা করাতে হবে।
# ডায়াবিটিস ও কিডনির রোগ থাকলেও চিকিৎসকের পরামর্শ নিয়েই চলতে হবে।
- বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- National Development Program Organizes Dissemination Workshop
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
















