রং দে বাসন্তির অডিশন দিয়েছিলেন ড্যানিয়েল
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩০ ২৯ জুলাই ২০২১
ব্লক বাস্টার হিন্দি ছবি রং দে বাসন্তিতে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। হ্যাঁ, ০০৭, জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগই। রং দে বাসন্তির পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা তাঁর আত্মজীবনী ‘দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর’–এ এই তথ্য প্রকাশ করেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাকেশ ওমপ্রকাশ লিখেছেন, ড্যানিয়েল ক্রেগ রং দে বাসন্তিতে যুবক জেলার জেমস ম্যাককিনলের ভূমিকায় অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু তিনি যখন জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের ডাক পেলেন, তখন কিছু সময় চেয়েছিলেন। পরে আর সময় হয়ে ওঠেনি।
রাকেশ ওমপ্রকাশ মেহরার এই আত্মজীবনীর সহ–লেখক রিতা রামমূর্তি গুপ্তে। তিনি লিখেছেন, স্মরণে আছে যে, নির্মাতা ডেভিড রেড এবং অ্যাডাম বোলিং মিলে অ্যালিস প্যাটেন এবং স্টিভেন ম্যাকিনটোশকে যথাক্রমে সু এবং জেমস ম্যাককিনলে চরিত্রে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
আরেকজন প্রতিশ্রুতিশীল তরুণ অভিনেতা জেমস ম্যাককিনলির ভূমিকায় অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন। তিনি লিখেছেন, আমার স্পষ্ট মনে আছে যে, কারাবন্দি ভগত সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসির মঞ্চের দিকে হাঁটিয়ে নিয়েছে গিয়েছিলে তরুণ জেলার জেমস ম্যাককিনলে। ওই চরিত্রের জন্য অডিশন দেওয়াদের মধ্যে একজন বর্তমান জেমস বন্ড খ্যাত ড্যানিয়েল ক্রেইগ।
ক্রেইগ অভিনয়ের জন্য নির্বাচিতও হয়েছিলেন। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ড্যানিয়েল ক্রেইগ আমার প্রথম পছন্দ ছিল। তবে তাঁকে জেমস বন্ড হিসেবেও বিবেচনা করা হচ্ছে বলে কিছুটা সময় বাড়িয়ে দিতে অনুরোধ করেছিলেন। বাকিটা ইতিহাস।
২০০৬ সালে মুক্তি পায় রং দে বাসন্তি। সিনেমাটিতে আমির খান, সিদ্ধার্থ, অতুল কুলকার্নি, সোহা আলি খান, শারমন যোশি, কুনাল কাপুর প্রমুখ অভিনয় করেছিলেন। রং দে বাসন্তি সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব পুরষ্কার এবং একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) জন্য মনোনীত হয়।
একই বছর ক্যাসিনো রয়্যালে জেমস বন্ড হয়ে আত্মপ্রকাশ করেন ড্যানিয়েল ক্রেইগ। এছাড়া তিনি কোয়ান্টাম অব সোলাস, স্কাই ফল, স্পেকট্রা এবং শিগগিরই মুক্তির অপেক্ষায় নো টাইম টু ডাই সিনেমায় এই আইকনিক ব্রিটিশ গুপ্তচর চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি নিজের জন্য একটি নতুন ফ্র্যাঞ্চাইজি শুরু করেছেন, রায়ান জনসনের ‘নাইভস আউট’। এই সিরিজে গোয়েন্দা বেনিট ব্লাঙ্কের চরিত্রে অভিনয় করেছেন ক্রেইগ। সিরিজের দ্বিতীয় পর্বের শ্যুটিং চলছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











