রপ্তানি কমেছে ৫ শতাংশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:২৩ ৬ ফেব্রুয়ারি ২০২১
জানুয়ারিতে রপ্তানি কমেছে ১৮ কোটি ডলারের যা স্থানীয় মুদ্রায় প্রায় ১ হাজার ৫৩৪ কোটি টাকা। এছাড়া চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রপ্তানি কমেছে প্রায় ২৫ কোটি ডলারের।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের (জুলাই-জানুয়ারি) সাত মাস শেষে রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ২৬৭ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ০৯ শতাংশ কম। লক্ষ্যমাত্রার তুলনায় ৩ দশমিক ৪৪ শতাংশ কম।
ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের (জুলাই-অক্টোবরে) রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৩৪৭ কোটি ডলার। বিপরীতে আয় হয়েছে ২ হাজার ২৬৭ কোটি ডলার। অর্থাৎ প্রথম সাত মাসে লক্ষ্যমাত্রার চেয়ে আয় কমেছে ৩ দশমিক ৪৪ শতাংশ।
একইসঙ্গে অর্জিত রপ্তানি আয় আগের বছরের একই সময়ে চেয়ে ১ দশমিক ০৯ শতাংশ কমেছে। আগের বছরের একই সময় রপ্তানি আয় হয়েছিল ২ হাজার ২৯১ কোটি ৯৫ লাখ ডলার।
দেশের রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। করোনার কারণে গত বছরের মার্চ থেকে এ খাতের রপ্তানি কমতে শুরু করে; এপ্রিলে পোশাক রপ্তানিতে ভয়াবহ ধস নামে। মে মাসেও তা অব্যাহত থাকে।
তবে জুন থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও জুলাই, আগস্টের মতো সেপ্টেম্বরেও ব্যাহত ছিল। অক্টোবরের শেষে এ খাতের আয়ে হোঁচট খায়। এরপর থেকে ঋণাত্মক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।
ইপিবির তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে এক হাজার ৮৪০ কোটি ৭৭ লাখ ডলার।
যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫ শতাংশ এবং আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৪৪ শতাংশ কম। আগের অর্থবছরের একই সময়ে এ খাতের আয়ের অংক ছিল এক হাজার ৯০৬ কোটি ৩২ লাখ ডলার।
মহামারীর সংকটের মধ্যেও পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৭ শতাংশ। জুলাই-জানুয়ারি সাত মাসে ৭৬ কোটি ৫৬ লাখ ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ দশমিক ৫৭ শতাংশ বেশি।
আলোচিত সময়ে কৃষিপণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬১ কোটি ডলার; এর বিপরীতে আয় হয়েছে ৫৯ কোটি ডলার।
যা লক্ষ্যমাত্রার তুলনায় ৩ দশমিক ৪৬ শতাংশ কম। এছাড়া গত অর্থবছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ২ শতাংশ। গত বছরের একই সময়ে এ খাতে রপ্তানি আয় হয়েছিল ৬০ কোটি ডলার।
সুখবর নেই রপ্তানির অন্যতম অংশীদার চামড়া ও চামড়াজাত পণ্যে। আলোচিত সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৫২ কোটি ডলার।
গত অর্থবছরের একই সময়ের তুলনায় আয় কমেছে ৫ দশমিক ৭৮ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ খাতে রপ্তানি আয় হয়েছিল ৫৫ কোটি ডলার।
এদিকে করোনা পরিস্থিতির কারণে গত অর্থবছরে (২০১৯-২০) লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় ২৫ দশমিক ২৮ শতাংশ কম হয়। প্রবৃদ্ধি কমে ১৪ দশমিক ৮০ শতাংশ।
এমন পরিস্থিতিতে চলতি অর্থবছরে (২০২০-২১) রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৪৮ বিলিয়ন বা ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার, যা গত অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ৬ বিলিয়ন ডলার কম।
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা













