ঢাকা, ০৫ অক্টোবর সোমবার, ২০২৬ || ২০ আশ্বিন ১৪৩৩
good-food
২৪৩

রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ, কারণ জানা গেল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৩ ৯ জানুয়ারি ২০২৬  

ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। গ্যাসের এই সংকটের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী।

বৃহস্পতিবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই তথ্য জানায়। এটি কর্তৃপক্ষের ফেসবুক পেজে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজারে তুরাগ নদের তলদেশে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হয়েছে। তবে মেরামতকালে পাইপে পানি প্রবেশ করে। 

এছাড়া ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম আছে। এ কারণে মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলেছে, গ্যাসের স্বল্পচাপের এই সমস্যা সমাধানে চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তারা।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর