রাজশাহীর আম ১৫ মে থেকে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৯ ১২ মে ২০১৯
রাজশাহীতে মৌসুমী ফল আম নামানো যাবে আগামী ১৫ মে থেকে। তাই বাজারে রাজশাহীর আম পাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে আর ৩ দিন। প্রথম ধাপে পাওয়া যাবে গুটি জাতের আম।
কৃষি বিভাগের কর্মকর্তা, ফল গবেষক, আম চাষি ও আম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে গাছ থেকে আম নামানোর এ সময় নির্ধারণ করা হয়।
রাজশাহীর জেলা প্রশাসক এসএম আবদুল কাদের জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সব ধরনের গুটি আম ১৫ মে, গোপালভোগ ২০ মে, রাণী পছন্দ ২৫ মে, খিরসাপাত ও হিমসাগর ২৮ মে, লক্ষ্মণভোগ ও লখনা ২৫ মে, ল্যাংড়া ৬ জুন, আম্রপালি ১৬ জুন, ফজলি ও সুরমা ফজলি ১৬ জুন এবং আশ্বিনা আম ১ জুলাই থেকে পাড়া যাবে।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় এসএম আবদুল কাদের আরও বলেন, এর আগে কেউ আম পাড়লে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে কারও বাগানের আম নির্ধারিত সময়সূচির পূর্বে পেকে গেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিতভাবে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি সাপেক্ষে পাড়তে পারবেন।
সভায় পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল আলীম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শামসুল হকসহ আম চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, রাজশাহীর আমে কখনও ফরমালিন মেশানো হয় না। কৃত্রিমভাবেও আম পাকানোও হয় না। যখন বাজারে অনেক আগে কিংবা পরে আম পাওয়া যায়, তখন অনেকেই মনে করেন যে আমে কেমিক্যাল দেয়া আছে। ক্রেতাদের এই ভীতি দূর করতেই আম পাড়ার একটা নির্দিষ্ট সময় ঠিক করে দেয়া হলো। এতে কেউ মনে করবেন না, এই আম এখন গাছে থাকার কথা নয়। এই সিদ্ধান্ত নেয়ার সময় সবার আগে চাষিদের স্বার্থরক্ষা হচ্ছে কি না, তা বিবেচনা করে দেখা হয়েছে।
তিনি আরও বলেন, বেঁধে দেয়া সময় অনুযায়ী আম নামানো হচ্ছে কি না, তা মনিটরিং করা হবে। এজন্য প্রত্যেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন করা হচ্ছে। নির্দিষ্ট সময়ের আগে আম পাড়া হলে এই কমিটি ব্যবস্থা নেবে। আর চাষি ও ব্যবসায়ীদের সব সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করবে।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল










