রাজের সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও দেখে কেঁদে ফেললেন পরীমণি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:২৩ ২২ জুন ২০২৪
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়ক শরিফুল রাজকে। বিয়ের বয়স বছর না ঘুরতেই মা হয়েছিলেন অভিনেত্রী। তবে নায়কের সঙ্গে সংসার সুখের হয়নি পরীর। মাত্র দুই বছরের ব্যবধানেই ভেঙে যায় এ তারকা দম্পতির সংসার। এরপর থেকেই প্রাক্তন স্বামী শরিফুল রাজের নামেও যেনো আপত্তি এই অভিনেত্রীর। কখনো এমনটাও বলেছেন, রাজ মরে গেলেও তাকে দেখতে যাবেন না।
তবে সম্প্রতি ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে দেখা মিললো ভিন্ন চিত্র। যেখানে প্রাক্তন স্বামীর সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন পরী। একপর্যায়ে টিভি অনুষ্ঠানেই কেঁদে ফেলেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে দেশের একটি বেসরকারি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পরীমণি। বছরখানেক আগেও একই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। তখন অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী, সঙ্গে ছিলেন স্বামী শরিফুল রাজও।
পরীমণি-শরিফুল রাজের পুরোনো সেই ভিডিওর কিছু অংশ আবারো অনুষ্ঠানে দেখানো হয়। সেই ভিডিও দেখেই কেঁদে ফেলেন পরী। চোখের জল মুছে নিজেকে কিছুটা সামলে নেন অভিনেত্রী। এরপর বলেন, ‘এটা আমার জীবনের মিষ্টি কিছু মুহূর্তের একটি। যদি জীবনের তিনটি সেরা পার্ট বাছাই করতে বলা হয়, তার মধ্যে এই জার্নি একটি। সত্যি বলতে, রাজের সঙ্গে ওই সময়গুলো আমার স্বপ্নের মতো কেটেছে। ওই মানুষটা (রাজ) আমার কাছে ফেরেশতা সমান। এখনকার মানুষটির (রাজ) সঙ্গে মেলালে হবে না কিন্তু! কারণ ওই মানুষটার সঙ্গে বর্তমান মানুষটার মিল নেই। তারা দুজন আলাদা।’
তৃতীয় কোনো ব্যক্তির কারণে রাজের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরেছিলো কি না এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘সেটা আমি জানি না। আর এটা নিয়ে বলতে গেলে আবার সালিশ-বিচার হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে আর কথা বলতে চাই না।’ আমাকে যদি বলা হয়, জীবনের কোন মুহূর্তটা মমি করে রাখতে চান, তাহলে বলব— আমার গর্ভকালীন সময়টা। শুধু গর্ভকালীন নয়, এই মানুষটার (রাজ) সঙ্গে কাটানো সময়টাও।
উল্লেখ্য, ২০২১ সালে ১৭ অক্টোবর পরীমণি-শরিফুল রাজের বিয়ে হয়। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরের বছরেই তাদের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম নেয়। যার নাম রাখা হয় পূণ্য। তবে হঠাৎই ভক্তদের চমকে দিয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটে এই তারকা দম্পতি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











