ঢাকা, ১৭ অক্টোবর শনিবার, ২০২৬ || ২ কার্তিক ১৪৩৩
good-food
৪০২

রাজ-পরীর জন্য দোয়া করলেন ওমর সানি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৩৫ ১২ জুন ২০২৩  

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী রোববার (১১ জুন) দিনের শুরুতে জানান, অসুস্থ তিনি। অসুস্থতার খবর জানিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়ার আহ্বানও করেন। এর কয়েক ঘণ্টা পরই ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে অন্য এক পোস্টে আবেগে ভাসলেন নায়ক।


সম্প্রতি তিন অভিনেত্রীর ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় বিচ্ছেদের পথে হাঁটছেন বলে জানান চিত্রনায়িকা পরীমিণি ও অভিনেতা শরিফুল রাজ। তবে একমাত্র ছেলে রাজ্যের দশ মাস পূর্ণ হওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে যেন ‘বিচ্ছেদ’র অবসান হলো তাদের।


শনিবার (১০ জুন) ছিল তারকাজুটির ছেলে রাজ্যের ১০ মাস পূর্ণ হওয়ার দিন। কেক কেটে দিনটি উদযাপন করেন তারা। এ সময় পাশে অভিনেত্রীর নানাও ছিলেন। স্বামী রাজের সঙ্গে ছেলের বিশেষ দিনটি উদযাপনের ভিডিও-ও সোশ্যালে প্রকাশ করেছেন নায়িকা পরী।

 

তারকা দম্পতিকে ‘বিচ্ছেদ’ প্রসঙ্গ কাটিয়ে ফের একসঙ্গে দেখে আবেগী হয়ে পড়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষী। একই সঙ্গে আবেগী হয়ে পড়েছেন চিত্রনায়ক ওমর সানী। তাইতো অসুস্থ শরীরেও বিষয়টি নিয়ে সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন তিনি।

 

রোববার (১১ জুন) ওমর সানী ফেসবুকে লিখেছেন, ‘এই অসুস্থ অবস্থায় তোমাদের এক হওয়া দেখে...। (পরীমণি, রাজ) দোয়া করি সারা জীবন একসাথে থাকো।’

 

এর আগে অন্য এক পোস্টে তিনি লেখেন, ‘অসুস্থতায় দোয়া চাওয়া উচিত। তাই সবাই দোয়া করবেন।’ তবে এ অভিনেতা কোনো রোগে আক্রান্ত তা জানাননি।