রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৯ ১৪ অক্টোবর ২০২৬
চাকরির কথা বলে বাংলাদেশ থেকে ৩০ জনকে নেওয়া হয় রাশিয়ায়। সেখানে তাদেরকে তুলে দেওয়া হয় দেশটির সেনাবাহিনীর হাতে। যাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে।
মানবপাচার চক্রের শিকার হয়ে ৩০ জন বাংলাদেশি নাগরিকের রাশিয়ায় পাচার হওয়ার এ ঘটনার বিস্তারিত জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার সংবাদ সম্মেলনে এসআরবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক মোহা. আসাদুজ্জামান এসব তথ্য জানান।
তিনি জানান, আহত অবস্থায় ফেরত আসা দুই বাংলাদেশির সঙ্গে কথা বলে এই ঘটনা সম্পর্কে জানতে পারে এসআরবি। পরবর্তীতে অভিযান চালিয়ে মানবপাচার চক্রের মূল হোতা, জাবালে নূর নামের একটি প্রতিষ্ঠানের মালিক মিজান এবং আবু তাহের ওরফে লেন্টুকে গ্রেপ্তার করা হয়।
আসাদুজ্জামান জানান, বাংলাদেশ থেকে রাশিয়া পৌঁছানোর পর একটি হোটেলে আটকে রাখা হয় ৩০ জনকে। কেড়ে নেওয়া হয় পাসপোর্ট, মোবাইল এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র। এরপর প্রত্যাশিত চাকরি না দিয়ে হস্তান্তর করা হয় রাশিয়ার সেনাবাহিনীর কাছে।
“সেখানে তাদের ২১ দিনের একটা ট্রেনিং হয় এবং তারপর যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়। যুদ্ধক্ষেত্রে পাঠানোর পরে তাদেরকে তিনটা সেগমেন্টে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়,” বলেন তিনি।
আসাদুজ্জামান জানান, যুদ্ধক্ষেত্রে তিনটি ভাগে তাদেরকে মোতায়েন করা হয়েছিল। প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ জনের মৃত্যু হয়। পরে বিভিন্ন সময় আরও তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।
এসআরবির বলছে, প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে একধরনের শিকার হিসেবে যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো এই বাংলাদেশিদের। অর্থাৎ তাদের ওপর ড্রোন হামলার মধ্যদিয়ে হামলাকারীদের অবস্থান শনাক্ত করা হতো।
এ ঘটনায় জড়িত জাবালে নূর ছাড়াও এসআরবি ইন্টারন্যাশনাল এবং টিএস গ্রুপ নামের দুটি প্রতিষ্ঠানের বিষয়েও উল্লেখ করা হয়েছে।
এসআরবি বলছে, এই তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমেই মোট ৩০ জন বিদেশে যায়। যার মধ্যে জাবালে নূর প্রতিষ্ঠানের মালিক মিজানের মাধ্যমে রাশিয়া গিয়েছিলেন ২১ জন।
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- নীরব ঘাতক ডায়াবেটিস: যেভাবে প্রতিরোধ করবেন
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- নতুন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি বিমানের
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দুর্গোৎসব শুরু ১৬ অক্টোবর: উৎসবে নতুন মাত্রা বাড়তি ছুটি
- রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- গঙ্গা পানি চুক্তি ‘ত্রুটিপূর্ণ’, হালনাগাদ জরুরি
- মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে?
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
















