রিকশাচালকদের অবরোধ, নগরজীবনে স্থবিরতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:১৫ ৯ জুলাই ২০১৯
রাজধানীর প্রধান তিন সড়কে রিকশা চলাচলে সিটি কর্পোরেশনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলনে নামেন রিকশা শ্রমিকরা। তাদের সড়ক অবরোধে দুর্ভোগে পড়েন অফিসগামীসহ যাত্রীরা। নগরজীবনে নেমে আসে স্থবিরতা।
রিকশাচালকরা বলছেন, যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে, আন্দোলন চালিয়ে যাবো। আমরা কাজ করে খেতে চাই, আমাদের কাজের সুযোগ দেয়া হোক।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর কুড়িল, বিশ্বরোড, বাড্ডা, রামপুরা ও মালিবাগ চৌধুরীপাড়ার সড়কে জড়ো হয়ে কয়েক হাজার রিকশাচালক বিক্ষোভ করেন।
এই বিক্ষোভের কারণে প্রগতি সরণি হয়ে মালিবাগ থেকে রামপুরা হয়ে কুড়িলের দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিশ্বরোড থেকে রামপুরা যাওয়ার সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুদিকে যানবাহনের সারি পড়ে।
গরমে দীর্ঘক্ষণ বসে থেকেও গন্তব্যে যেতে পারছেন না নগরবাসী। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে পথ ফুরাচ্ছে না। চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
রাজধানীর যে তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে, তার মধ্যে কুড়িল থেকে সায়েদাবাদ পর্যন্ত এই সড়কও রয়েছে। আন্দোলনরত রিকশাচালকরা ওই নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
রিকশাচালক রাজন মিয়া বলেন, আমাদের রিকশা চালিয়ে বউ-পোলাপান নিয়ে চলতে হয়। রিকশা না চালালে কী খাবো? সড়কে আমাদের রিকশা চালাতে দিতে হবে।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, আন্দোলন চালিয়ে যাবো। আমরা কাজ করে খেতে চাই, আমাদের কাজের সুযোগ দেওয়া হোক।
রিক্সাচালকরা আন্দোলনে নেমে পুরো সড়ক বন্ধ করে রেখেছে। ফলে সাধারণ মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার

