রিকশা বন্ধ হলে চলব কিসে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫১ ৫ জুলাই ২০১৯
জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণত দল বেধে মানববন্ধন করতে দেখা যায়। ব্যানার - পোস্টার নিয়ে একা একা মানববন্ধনে দাঁড়ানো খুব একটা দেখা যায় না। কিন্তু শুক্রবার ‘রিকশা বন্ধ হলে আমি চলব কিসে?’ - লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে একাই মানববন্ধনে দাঁড়ান দৃষ্টি প্রতিবন্ধী রিফাত তালুকদার। তাকে ঘিরে ভিড় দেখা গেল।
রিফাতের একক মানববন্ধন কর্মসূচিতে ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ, আর উৎসুক জনতা।
রাজধানীর তিনটি সড়কে রিকশা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী রিফাত তালুকদার।
তার দাবি, এই ঢাকা এখনও প্রতিবন্ধী বান্ধব হয়ে গড়ে ওঠেনি। যেখানে পথ চলেন, পদে পদে হোঁচট খেতে হয় তাদের। তাদের জন্য নেই কোনো পরিবহন ব্যবস্থা, নেই বাস স্টপেজ। যে পরিবহনগুলো আছে সেগুলোতেও নেই প্রতিবন্ধীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা। ওঠা-নামাই অসম্ভব। সব মিলে এই শহর এখনও প্রতিবন্ধীদের জন্য নয়। তাদের জন্য আলাদা ব্যবস্থা না নিয়ে হঠাৎ করে রিকশা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাতেই বিপাকে পড়বেন প্রতিবন্ধীরা, জানান রিফাত।
তিনি বলেন, আমি দৃষ্টি প্রতিবন্ধী। এরপরও একটি প্রতিষ্ঠানে চাকরি করি। এজন্য প্রতিদিনই মগবাজার থেকে ধানমন্ডি যেতে হয়। বাসে যেতে অনেক সমস্যা। আমার জন্য সবচেয়ে উপযোগী বাহন হলো রিকশা। কিন্তু আমার জন্য সবচেয়ে নিরাপদ রিকশা, কিন্তু সিটি কর্পোরেশন এই রুটে রিকশা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন আমি কর্মস্থলে যাব কিভাবে? প্রশ্ন তোলেন রিফাত।
শুধু নিজের জন্য নয়, তার ভাবনা অন্য প্রতিবন্ধীদের জন্যও। তিনি বলেন, আমার মতো অনেক প্রতিবন্ধীই আছেন যারা চাকরি করেন। আমি মাঝে মাঝে রাইড শেয়ারিং পাঠাও, উবারেও যাই। তবে সব প্রতিবন্ধীর সেই সামর্থ্য নেই। সবার এই শহরে চলাচল করতে প্রতি মুহূর্তে নানা ধরণের সমস্যায় পড়তে হয়। আমি তাদের হয়ে প্রতিবাদ জানাতে এসেছি।
দৃষ্টি প্রতিবন্ধী রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেছেন। ছোটবেলা থেকেই চোখের গ্লুকোমা সমস্যায় তার দৃষ্টিশক্তি হারিয়ে যায়।
রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ৩ সড়কে রিকশা চলাচলা বন্ধ হচ্ছে। আগামী ৭ জুলাই (রোববার) থেকে সিদ্ধান্ত কার্যকর হবে।
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার

