রিজার্ভ চুরির টাকা আদায়ে আমেরিকায় বাংলাদেশের মামলা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:২৮ ১ ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশের রিজার্ভ চুরির টাকা ফেরত ও অভিযুক্ত ফিলিপাইনের রিজাল কর্মাশিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠান ও এর শীর্ষ কর্মকর্তাদের বিচারে যুক্তরাষ্ট্রের ম্যানহাটন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করলো বাংলাদেশ।
বৃহস্পতিবার মামলায় অভিযোগ করা হয়, প্রায় তিন বছর আগে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার অজ্ঞাতনামা হ্যাকাররা হাতিয়ে নেয়। এই বিপুল পরিমাণ অর্থ চুরির সঙ্গে ফিলিপাইনের রিজাল কর্মাশিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠান ও এর শীর্ষ কর্মকর্তারা জড়িত।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে নিযুক্ত যুক্তরাষ্ট্রের একটি আইনি সহায়তা প্রতিষ্ঠান এই মামলা করেছে।
মামলার বিষয়টি তদারকির জন্য কেন্দ্রীয় ব্যাংকের তিন সদস্যের একটি দল গত রোববার যুক্তরাষ্ট্র যায়। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। চুরি হওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত আসে। ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে এখনো উদ্ধার হয়নি ৬ কোটি ৬৪ লাখ ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৫৫৭ কোটি টাকা। মামলাটি করা হয়েছে আরসিবিসি থেকে সেই ৫৫৭ কোটি টাকা আদায়ে।
রয়টার্স জানায়, ম্যানহাটনের ডিস্ট্রিক্ট কোর্টে করা মামলায় বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগে বলা হয়, ব্যাংকটির শীর্ষ কয়েকজন কর্মকর্তা এই অর্থ চুরির জন্য কয়েক বছর ধরে ‘বড় ধরনের’ ‘জটিল ষড়যন্ত্র’ করেন। বাংলাদেশ ব্যাংক বলেছে, অজ্ঞাতনামা উত্তর কোরীয় হ্যাকাররা এই চুরিতে সহায়তা করেছে। অর্থ চুরির পর তা নিউইয়র্ক সিটি ও ফিলিপাইনে আরসিবিসির অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। পরে এই অর্থের বেশির ভাগ ফিলিপাইনের ক্যাসিনোর মাধ্যমে পাচার করে দেওয়া হয়।
তবে মামলার ব্যাপারে আরসিবিসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
অবশ্য বাংলাদেশ মামলা করতে যাচ্ছে এটা জানতে পেরে গত বুধবার আরসিবিসি এক বিবৃতিতে জানায়, তারা এই অভিযোগের বিষয়টিকে স্বাগত জানাচ্ছে। এর ফলে আরসিবিসির জন্য সুযোগ হয়েছে আবারও তথ্য উপস্থাপন করা যে, তারা ঘটনার শিকার হয়েছে। চুরির ঘটনাটি বাংলাদেশ থেকে শুরু হয়েছে এবং এতে অজ্ঞাতনামা লোকজন জড়িত।
বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির বুধবার বলেন, এই মামলায় সহায়তা দিতে নিউইয়র্ক ফেড বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। তবে নিউইয়র্ক ফেডের মুখপাত্র সহায়তার ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
হ্যাকাররা ১০০ কোটি ডলার চুরি করার ষড়যন্ত্র করেছিল। তবে তারা ১০ কোটি ১০ ডলার চুরি করতে পারে। এর মধ্যে ২ কোটি ডলার শ্রীলংকার একটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এর মধ্যে বানান ভুলের কারণে শ্রীলংকার অ্যাকাউন্টে স্থানান্তর করা অর্থ ফেরত আসে। ২০১৬ সালের আগস্টে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক চুরির অর্থ স্থানান্তর বন্ধে ব্যর্থতার কারণে আরসিবিসি ব্যাংককে রেকর্ড পরিমাণ ১৯ মিলিয়ন ডলার বা ১ কোটি ৯০ লাখ ডলার জরিমানা করে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে অর্থ চুরির ঘটনা ঘটলেও তা প্রকাশ পায় মার্চ মাসে। এ ঘটনায় পদত্যাগ করতে হয় তৎকালীন গভর্নর আতিউর রহমানকে। দুই ডেপুটি গভর্নরকেও সরিয়ে দেয় সরকার। ঘটনা তদন্তে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে কমিটি করে সরকার। বারবার আশ্বাস দিলেও সেই প্রতিবেদন প্রকাশ করেননি সদ্য বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। পরের দুই দিন সরকারি ছুটি হওয়ায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে অর্থ বের করতে সেদিন রাতকেই বেছে নেওয়া হয়েছিল। ওই রাতেই ১৯৩ কোটি ডলার বের করার উদ্যোগ নেওয়া হয়। তবে সব আদেশ কার্যকর না হওয়ায় শেষ পর্যন্ত চুরি হয় ১০ কোটি ১০ লাখ ডলার।
অর্থ স্থানান্তরের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক সেবাদাতা সংস্থা সুইফটকে (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) হ্যাক করেই এ অর্থ চুরি করা হয়। সুইফটের মাধ্যমে অর্থ স্থানান্তরের কোনো আদেশ দেওয়া হলে তার একটি কপি স্বয়ংক্রিয়ভাবে আদেশদাতা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট হওয়ার কথা থাকলেও এ ক্ষেত্রে তা হয়নি। ফলে ৫ ও ৬ ফেব্রুয়ারি এসব অর্থ পরিশোধের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চায় ফেড। এরপরই বিষয়টি জানতে পারে বাংলাদেশ ব্যাংক। তার আগেই অবশ্য তাৎক্ষণিকভাবে ১০ কোটি ১০ লাখ ডলার স্থানান্তর হয়ে যায়।
এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মতিঝিল থানায় করা মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দায়িত্ব পাওয়ার পর সিআইডি বারবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালতের কাছ থেকে সময় চেয়ে নিয়েছে।
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি








